Logo
Logo
×

Advertisement

বিনোদন

সাগর কন্যায় তারিন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ১১:১১ এএম

সাগর কন্যায় তারিন

Advertisement

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য নির্মিত একটি নাটকে সম্প্রতি অভিনয় শুরু করেছেন জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। নাটকের নাম ‘সাগর কন্যা’। 

এটি রচনা করেছেন অনিমেষ আইচ ও প্রযোজনা করছেন মাহবুবা ফেরদৌস। শুটিং চলছে কুয়াকাটায়। এ নাটকের নাম ভূমিকায় দেখা যাবে তারিন জাহানকে। 

তিনি বলেন, ‘এর আগে আমি কখনো কুয়াকাটা যাইনি। বরিশালে লঞ্চে যেতেও আমার খুব ভালো লাগে। আর এই শীতের মধ্যে বাইরে বিশেষত ঢাকার বাইরে শুটিং করাটা আমি ভীষণ উপভোগ করি। এ নাটকের ক্ষেত্রেও তাই। এর গল্পও সুন্দর। তা ছাড়া নাটক নির্মাণের ক্ষেত্রে বিটিভি এখন আরও বেশি সচেতন। 

কীভাবে ভালো করা যায় সেদিকে কর্তৃপক্ষের বিশেষ দৃষ্টি রয়েছে এখন। গল্পের প্রয়োজনে যদি বাইরে শুটিং করতে হয়, তাও করা হচ্ছে। মূলকথা হলো বিটিভি এখন নাটক নির্মাণের ক্ষেত্রে আগের চেয়ে আরও অনেক বেশি সিরিয়াস। এটা অনেক ভালো একটি দিক।’ 

এদিকে তারিন কিছুদিন আগে এস এ হক অলীকের নির্দেশনায় ‘স্বর্ণমানব-৫’ নাটকে কাস্টমস অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া এরই মধ্যে অঞ্জন আইচের পরিচালনায় ‘সেই রাত্রির রক্তস্রোত’ নামে আরও একটি নাটকে অভিনয় করেছেন এ অভিনেত্রী।

Advertisement

তারিন সাগরকন্যা

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম