Logo
Logo
×

Advertisement

বিনোদন

হৃতিকের বোনম্যারো প্রতিস্থাপন হচ্ছে!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ১২:৩৫ পিএম

হৃতিকের বোনম্যারো প্রতিস্থাপন হচ্ছে!

Advertisement

মাত্র কয়েক দিন আগে প্রেমিকা সাবা আজাদ ও দুই ছেলেকে নিয়ে ইউরোপ ঘুরে এলেন হৃতিক রোশন।

নতুন বছরের শুরুতেও খোশমেজাজেই দেখা গেছে তারকাকে। কিন্তু হঠাৎই  হৃত্বিককে দেখা গেল এক বিশেষ ধরনের চিকিৎসাকেন্দ্রের বাইরে।

অভিনেতাকে আলোকচিত্রীরা লেন্সবন্দি করলেন বোনম্যারো প্রতিস্থাপন কেন্দ্রের বাইরে। এমনিতেই প্রচণ্ড স্বাস্থ্য সচেতন তিনি।

শারীরিক কসরত ও ডায়েট— দুটোই প্রচণ্ড কঠোরভাবে করেন এবং মেনেও চলেন। নিয়মের গণ্ডিতে বাঁধা অভিনেতার জীবন। এর মধ্যে শোনা যাচ্ছে, এক জটিল রোগে আক্রান্ত হয়েছেন অভিনেতা।

জানা গেছে, রক্তজনিত সমস্যায় ভুগছেন হৃতিক। সে কারণেই চিকিৎসাকেন্দ্রের বাইরে আনাগোনা বেড়েছে তার। যদিও এখনো পর্যন্ত এ বিষয়ে রোশন পরিবারের পক্ষ থেকে কোনো তথ্য মেলেনি।

অভিনেতার রক্তের ভারসাম্যের এ সমস্যা অনেক দিনেরই। ‘ব্যাং ব্যাং’ ছবির শুটিংয়ের সময় মাথায় আঘাত পান হৃতিক। রক্ত জমাট বেঁধে যায় মস্তিষ্কে। পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে চলে যায় যে সেবার অস্ত্রোপচারও করাতে হয় তাকে।

‘ওয়ার’ ছবির সময়ও শারীরিক পরিবর্তনের জন্য প্রস্তুত ছিলেন না অভিনেতা। পরে সাক্ষাৎকারে বলেন, মনে হচ্ছিল এই ছবির সময় মরেই যাব।

হৃতিককে এর পর সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘ফাইটার’ ছবিতে দেখা যাবে। ছবিতে তার চরিত্রটি একজন পাইলটের। এ ছবিতে হৃতিকের বিপরীতে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন।

Advertisement

হৃতিকের বোন ম্যারো. প্রতিস্থাপন.

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম