Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে শুভশ্রী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ০৮:৫০ পিএম

বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে শুভশ্রী

Advertisement

বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে পড়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে কঠোর সমালোচনার মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের এই নায়িকা। 

সোমবার (১৬ জানুয়ারি) ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বান্ধবীকে শুভেচ্ছা জানান শুভশ্রী। দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন- ‘তুমি মোটেই বুড়ো হচ্ছো না। তুমি বরং আরও তরুণী হচ্ছো।’

অভিনেত্রী আরও লেখেন- ‘তোমার জন্মদিন হট ও হ্যাপেনিং হোক বান্ধবী। অনেক ভালোবাসা তোমায়। পার্টি চাই।’ 

শুভশ্রীর এমন পোস্টে নেটিজেনদের তোপের মুখে পড়েন। একজন লিখেছেন, ‘সত্যি বলছি বুড়ি লাগছে’। 

আরেকজন লিখেছেন, ‘প্রথম ছবিটা দেখেই বোঝা যাচ্ছে কেউই তোমরা বিকিনিতে কমফোর্টেবল নও। তাও কেন যে পরো এসব!’ 

আরেকজন লিখেন, ‘শুভশ্রী দি তুমি সবসময়ই খুব সুন্দরী।’

প্রসঙ্গত, ২০০৭ সালে পিতৃভূমি ছবির মাধ্যমে টালিউডে পা রাখেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ২০১৯ সালে স্বামী রাজ চক্রবর্তীর পরিচালনায় মুক্তি পায় পরিণীতা। হিন্দুবালা ভাতের হোটেল ওয়েব সিরিজের মধ্য দিয়ে নিজেকে বদলে ফেলেছেন শুভশ্রী। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement

বান্ধবী জন্মদিন শুভেচ্ছা তোপ শুভশ্রী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম