Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে যা করেন কারিনা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ০৯:৩০ পিএম

ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে যা করেন কারিনা

Advertisement

বলিউড অভিনেত্রী কারিনার ত্বক এতটাই ন্যাচারাল যে, মেকআপের দরকার পড়ে না। এই অভিনেত্রীর রূপচর্চার রুটিনও সাদামাটা।

প্রতিদিন ঘুম থেকে উঠে কারিনা আধঘণ্টা বারান্দায় বসে রোদ পোহান। শীত-গ্রীষ্ম-বর্ষা-কোনো ঋতুতেই বাদ যায় না এই রুটিন। ত্বক পরিচর্যায় অন্যান্য তেলের থেকে আমন্ড তেল ব্যবহার করা বেশি পছন্দ করেন কারিনা। 

আমন্ড তেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘ই’, যা ত্বককে ময়শ্চার করতে সাহায্য করে। এছাড়া আমন্ডের তেল সূর্যের অতি বেগুনি রশ্মির হাত থেকেও ত্বককে রক্ষা করে। 

কারিনার উজ্জ্বল ত্বকের আরেকটি রহস্য হলো, প্রচুর পরিমাণে পানি পান করেন তিনি। প্রতিদিন অন্তত ৩ লিটার পানি পান করেন এই অভিনেত্রী।

এছাড়া ফিটনেসের জন্য তিনি সপ্তাহের ছয় দিন শারীরিক পরিশ্রম করে প্রচুর ঘাম ঝরান। সিঁড়ি দিয়ে ওঠানামা, পাইলেটস ব্যায়াম, যোগব্যায়াম, জিম, ওয়েট ট্রেনিংসহ অনেক কিছু নিয়মিত করেন কারিনা। 

তার বিশ্বাস, শরীরের পাশাপাশি মনকেও সুস্থ রাখা জরুরি। তাই নিয়ম করে মেডিটেশন করেন তিনি। আর সপ্তাহে রোববার একদম অন্যভাবে সময় কাটান। সেদিন সব ধরনের শরীর চর্চা থেকে নিজেকে দূরে রাখেন এই বলিউড অভিনেত্রী।

চা বা কফি থেকে নিজেকে দূরে রাখেন কারিনা। বিকালের নাশতায় চা-কফির পরিবর্তে মৌসুমি ফল দিয়ে মিল্ক সেক খেতে বেশি পছন্দ করেন। মাঝে মধ্যে লাচ্ছি, ডাবের পানি ও লেবুর শরবত খেয়ে থাকেন। এসবের মাধ্যমেই পুরো দিন তিনি নিজেকে সতেজ রাখেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Advertisement

ত্বক উজ্জ্বল ধরে রাখা যা করেন কারিনা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম