Logo
Logo
×

Advertisement

বিনোদন

ফেরদৌসের নায়িকা হচ্ছেন শ্রীলেখা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ১১:০৮ এএম

ফেরদৌসের নায়িকা হচ্ছেন শ্রীলেখা

Advertisement

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ১৫ জানুয়ারি ঢাকায় এসেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবার পাঁচ দিনের ঢাকা সফরে এসেছেন তিনি।

সোমবার গণমাধ্যমে কথা বলেছেন শ্রীলেখা। জানিয়েছেন বাংলাদেশ সফর নিয়ে বিস্তারিত।

শ্রীলেখা জানান, তিনি বাংলাদেশের সিনেমায় কাজ করতে যাচ্ছেন। এ ছবিতে তার সঙ্গে বাংলাদেশের দুই জনপ্রিয় অভিনেতা ফেরদৌস ও মোশাররফ করিমকে দেখা যাবে৷

তিনি বলেন, পরিচালকের নাম ও ছবির নাম বলতে পারছি না এ মুহূর্তে। তবে এ ছবিতে এ দেশের দুই জনপ্রিয় অভিনেতা থাকবেন। তারা ফেরদৌস ও মোশাররফ করিম।

শ্রীলেখা জানান, আগামী ফেব্রুয়ারিতে এ ছবির শুটিং হবে।

এদিকে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রীলেখা মিত্র অভিনীত 'এবং ছাদ' সিনেমাটি প্রদর্শিত হয়েছে।

Advertisement

ঢালিউড ফেরদৌস শ্রীলেখা

Advertisement

আরও পড়ুন

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম