Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন সিদ্ধার্থ-কিয়ারা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ০৮:৫৩ এএম

৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন সিদ্ধার্থ-কিয়ারা

Advertisement

অবশেষে বিয়ের তারিখ ঘোষণা করল বলিউড তারকা সিদ্ধার্থ-কিয়ারা। আগামী ৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন এ জুটি। দুই পরিবার ও কাছের বন্ধুবান্ধব নিয়েই বিয়ের অনুষ্ঠান সারবেন তারা।  

ভারতীয় গণমাধ্যম বলছে, বেশ কিছু দিন ধরেই লিভইনে রয়েছেন সিড-কিয়ারা। বিয়ের আগে একে অপরকে আরও ভালোভাবে চিনে নিতেই হয়তো এ সিদ্ধান্ত তাদের। ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ ছবির মাধ্যমে বড়পর্দায় পা সিদ্ধার্থের। সেই সময় থেকেই আলিয়া ভাটের সঙ্গে প্রেমের গুঞ্জন। এর পর সেই প্রেম ভাঙলে কিয়ারার সঙ্গে নতুন সম্পর্কে জড়ান সিদ্ধার্থ। বিয়ের দিন নিয়ে নানা চর্চা চললেও মুখ খোলেননি তারা। তবে স্বীকার না করলেও প্রতিক্রিয়া বলছে ‘গল্প হলেও সত্যি’।

মাস দুয়েক আগে কিয়ারার পোস্ট করেন, ‘অনেক দিন গোপনীয়তা বজায় রাখলাম। খুব শিগগির আসছে... অপেক্ষা ২ ডিসেম্বরের।’ তার পর তৈরি হয়েছে আরও ধোঁয়াশা। মনে করা হয়েছিল, ডিসেম্বরেই বোধ হয় চার হাত এক হবে। বিটাউনের ওপেন সিক্রেট এই লাভ স্টোরি। সম্প্রতি ‘মিশন মজনু’ ছবির প্রিভিউতে দেখা যায় তাদের। সাদা পোশাকে অনবদ্য দেখায় কিয়ারাকে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওয় দেখা যাচ্ছে, ক্যামেরার সামনে পোজ দেওয়ার মাঝেই অনুরাগীরা ‘ফেব্রুয়ারি ৬’ বলে চিৎকার করছিলেন। কোনো উত্তর না দিলেও একগাল হাসি নায়িকার। এর পর আবারও প্রশ্ন ‘আমরা খুব এক্সাইটেড’। এর পর সিদ্ধার্থকে দেখেও একই প্রশ্ন অনুরাগীরা। ফেব্রুয়ারির ৬ তারিখ কি তা হলে দেখা হচ্ছে? ‘কী আছে ওই দিন’ হালকা হেসে প্রশ্ন ছুড়ে দিলেন সিদ্ধার্থ।

নীরব হাসিই কি তবে সম্মতির লক্ষণ? শোনা যাচ্ছে, ডেসটিনেশন ওয়েডিং করতে চলেছে এই জুটি। 'দ্য টাইমস অব ইন্ডিয়া'-র খবর অনুযায়ী, ফেব্রুয়ারির ৪ ও ৫ তারিখ সংগীত ও গায়েহলুদের অনুষ্ঠান। তাই ইতোমধ্যে গানের লিস্টও তৈরি করা হয়েছে কিয়ারার তত্ত্বাবধানে।

Advertisement

ফেব্রুয়ারি সিদ্ধার্থ কিয়ারা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম