Logo
Logo
×

Advertisement

বিনোদন

অডিশনের কথা বলে ডেকে নিয়ে অভিনেত্রীকে ধর্ষণ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩, ০৪:৩১ পিএম

অডিশনের কথা বলে ডেকে নিয়ে অভিনেত্রীকে ধর্ষণ

Advertisement

হলিউড অভিনেত্রী ব্রুক শিল্ডস মোহনীয় রূপ আর অভিনয় দিয়ে সবার মন কেড়ে নিয়েছেন। ১১ বছর বয়সেই অভিনয় শুরু। তার আগে ১০ বছর বয়সে একটি ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করে সাড়া ফেলে দিয়েছিলেন হলিউডের এই অভিনেত্রী। 

তার জীবনে একটি কষ্টের অধ্যায় রয়েছে। সেটি তিনি শেয়ার করেছেন। যেটি নিয়ে তথ্যচিত্র নির্মিত হয়েছে। তথ্যচিত্রটির প্রিমিয়ারে প্রথমবারের ধর্ষণের শিকার হওয়ার ঘটনা প্রকাশ করেন তিনি।

ব্রুক শিল্ডসকে নিয়ে নির্মিত তথ্যচিত্রটির নাম ‘প্রিটি বেবি: ব্রুক শিল্ডস’। শুক্রবার সানডান্স চলচ্চিত্র উৎসবে তথ্যচিত্রটির প্রিমিয়ার হয়। এই প্রিমিয়ার অনুষ্ঠানেই তিনি জানালেন ছোটবেলার সেই ধর্ষণের ঘটনা। তবে ধর্ষকের নাম প্রকাশ করেননি ব্রুক শিল্ডস।

ঘটনার বিস্তারিত জানিয়ে ব্রুক শিল্ডস বলেন, তখন তিনি কলেজ পাস করেছেন মাত্র। সিনেমায় কাজের আশায় এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। 

এরপর অডিশনের কথা বলে তাকে হোটেলরুমে ডেকে নিয়ে যান তিনি; ভেবেছিলেন তাকে নতুন কোনো ছবিতে অভিনয়ের কাজ দেবেন ওই ব্যক্তি। কিন্তু হোটেলরুমে নিয়ে তাকে ধর্ষণ করেন।

ব্রুক আরো জানান, ওই সময় প্রতিবাদ করার মতো সাহস ছিল না তার।

এত বছর পর অভিনেত্রী কেন বিষয়কে সামনে আনলেন এমন প্রশ্নে ব্রুক বলেন, তখনই তিনি এই ঘটনা তার এক বন্ধুকেজানিয়েছিলেন। কিন্তু তখন তারা ভয় পেয়ে গিয়েছিলেন, তাই চুপ করে ছিলেন। এত দিন পর তার এই অভিযোগ আবারও উসকে দিল বিশ্বজুড়ে হওয়া ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনকে।
 

Advertisement

অডিশন অভিনেত্রী. ধর্ষণ

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম