Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সংখ্যা আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়: সোহানা সাবা

Advertisement

Icon

হাসান সাইদুল 

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ১১:৪৭ এএম

সংখ্যা আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়: সোহানা সাবা

Advertisement

প্রয়াত অভিনেত্রী কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমার মাধ্যমে অভিনয় শুরু করেন সোহানা সাবা। কাজ করেন দেশের বাইরেও। সম্প্রতি এ অভিনেত্রীর নতুন একটি সিনেমা সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। নতুন সিনেমা, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।

* কিছুদিন আগে আপনার অভিনীত ‘অসম্ভব’ নামে একটি সিনেমা সেন্সর থেকে ছাড়পত্র পেয়েছে। এ সিনেমার গল্প কী নিয়ে?

** অভিনেত্রী অরুণা বিশ্বাসের পরিচালনায় এ সিনেমাটি মূলত সরকারি অনুদানপ্রাপ্ত। এতে একজন তরুণীর জার্নি, তার কলেজে পড়াশোনা করার কিছু গল্প, তার বিয়ের পর নতুন একটি বাড়িতে আসা, সেখানে তার জীবন কেমন, এসব গল্প দেখানো হয়েছে। শুনেছি জুনের দিকে সিনেমাটি মুক্তি পাবে।

* অভিনয়ে আপনাকে কম দেখা যায় কেন?

** আসলে সংখ্যা আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। অনেক কাজ করতে হবে এমন কখনো ভাবিনি। আমি শুরু থেকেই ঠিক করেছিলাম ভালো কাজ করতে চাই। ভিন্ন ধারার কাজ করব, এমনকি একটু কম কাজ হলেও সমস্যা নেই। অহরহ কাজ করে সংখ্যা বাড়াতে কখনোই আগ্রহী ছিলাম না।

* ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আপনার ভাবনা কী?

** বর্তমান সময়ে বেশ জনপ্রিয় হচ্ছে ওটিটি। এটি মূলত একটি প্রচারমাধ্যম। তবে আমি মনে করি ভালো নির্মাণের ক্ষেত্রে মাধ্যম কোনো বিষয় নয়। ওটিটি সম্ভাবনাময় একটি মাধ্যম। ওটিটিতে আমি অভিনয়ও করেছি। ভবিষ্যতেও করব।

* বর্তমানে কী নিয়ে ব্যস্ততা যাচ্ছে?

** সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করেছি। তবে বিস্তারিত এখন বলতে চাই না। অনেক দিন টেলিভিশনে আসা হয়নি, এখন টেলিভিশনেও অভিনয় করছি। ‘খেলাঘর’ নামে একটি ধারাবাহিক নাটকের দ্বিতীয় সিজনে কাজ করেছি।

Advertisement

সোহানা সাবা অভিনয়

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম