Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

দীপিকা-আলিয়ার পথেই কি হাঁটছেন শ্রাবন্তী? 

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ০৪:২৫ পিএম

দীপিকা-আলিয়ার পথেই কি হাঁটছেন শ্রাবন্তী? 

Advertisement

বলিউড ছেড়ে হলিউডের দিকে ঝুকেছেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটের মতো তারকারা। মন্থরগতিতে হলেও সাফল্য পেয়েছেন তারা। 

সম্প্রতি ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ‘কাবেরী অন্তর্ধান’ ছবিটি মুক্তি পেয়েছে। এর পরই বুধবার তাকে দেখা গেল ব্রিটিশ তারকার সঙ্গে। এখন গুঞ্জন শুরু হয়েছে তা হলে কি টালিউডের গণ্ডি পেরিয়ে হলিউডের পথে এই অভিনেত্রী?

আনন্দবাজার পত্রিকায় শ্রাবন্তী জানিয়েছেন ‘ইচ্ছে তো থাকেই, মনের মতো কাজের সুযোগ পেলে নিশ্চয়ই করতে পারি।’ পাশাপাশি নায়িকা এ-ও স্পষ্ট করে বলেন, ব্রিটিশ তারকা টম কুলস্টনের সঙ্গে কোনো ইংরেজি ছবিতে নয়, দেখা যাবে বাংলা ছবিতেই। সায়ন্তন ঘোষাল পরিচালিত ছবি ‘রবীন্দ্রনাথ কাব্য রহস্য’তে দেখা যাবে তাকে। সিরিয়াল কিলিংয়ের গল্পে আবর্তিত ছবির চিত্রনাট্য। শ্রাবন্তী ছাড়াও এ ছবিতে রয়েছেন প্রিয়াংশু চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তীর মতো তারকারা। গোটা শুটিংটাই হয়েছে লন্ডনে।

অন্যদিকে প্রিয়াংকা এখন রীতিমতো আন্তর্জাতিক তারকা। বলিউড অভিনেত্রীর তকমা খাটে না তার নামের পাশে। তেমন কোনো পরিকল্পনা কি রয়েছে টালিপাড়ার শ্রাবন্তীরও?। 

Advertisement

শ্রাবন্তী অভিনয়

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম