Logo
Logo
×

Advertisement

বিনোদন

জানি সমালোচনা হবে, সেটার জন্য তৈরিও আছি: কঙ্গনা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩, ০২:১৯ পিএম

জানি সমালোচনা হবে, সেটার জন্য তৈরিও আছি: কঙ্গনা

Advertisement

বলিউডে নিজের অভিনয় ব্যস্ততার চেয়ে অন্যের সমালোচনা করতেই বেশি ব্যস্ত থাকেন কঙ্গনা রানাউত। এ জন্য অনেকের চক্ষুশূলও তিনি। ভারতীয় রাজনীতি নিয়ে এবার ইতিহাসভিত্তিক একটি সিনেমা নির্মাণ করেছেন এ অভিনেত্রী। ১৯৭৫ সাল থেকে টানা ২১ বছরের সময়কালকে ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে ‘কালো অধ্যায়’ বলা হয়ে থাকে। 

এ বিষয়টিই এবার পর্দায় নিয়ে আসছেন কঙ্গনা। সিনেমার নাম ‘ইমারজেন্সি’। এ সিনেমার গল্প থেকে শুরু করে প্রযোজনা, পরিচালনা সবই করেছেন কঙ্গনা। এতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয়ও করেছেন তিনি। এ সিনেমা তৈরি করতে গিয়ে তাকে ব্যাপক চ্যালেঞ্জ নিতে হয়েছে। 

কঙ্গনা ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘এ সিনেমা তৈরির জন্য নিজের সব সম্পত্তি বন্ধক রাখতে হয়েছে আমাকে। হয়তো মনে হচ্ছে, এ যাত্রা খুবই সহজ ছিল। কিন্তু সত্যটি কঠিন। কাজ করতে গিয়ে দেখি সিনেমার শুটিংয়ের খরচ বেড়েই চলছে। সেটা সামাল দিতে নিজের সব সম্পত্তি বন্ধক রাখতে হয়েছে। এ ছাড়াও শুটিংয়ের প্রথম দিকে ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার ঘটনা, সঙ্গে চরিত্র নিয়ে একাধিক চ্যালেঞ্জ আমাকে প্রতি পদে পদে পরীক্ষা দিতে হয়েছে।’ 

এ সিনেমা প্রসঙ্গে কঙ্গনা আরও বলেন, ‘ইমার্জেন্সি সিনেমাটি কোনো আত্মজীবনী নয়। এটি একটি রাজনৈতিক সিনেমা। আমি জানি সমালোচনা হবে। সেটার জন্য তৈরিও আছি।’

Advertisement

কঙ্গনা রানাউত

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম