Logo
Logo
×

Advertisement

বিনোদন

বাহুবলী টুর রেকর্ড ভাঙল ‘পাঠান’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩, ০২:২১ পিএম

বাহুবলী টুর রেকর্ড ভাঙল ‘পাঠান’

Advertisement

চার বছর পর পর্দায় এসেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। নতুন সিনেমা ‘পাঠান’ মুক্তির আগে তাকে বেশ ঝড় সামলাতে হয়েছে। মামলা, হুমকি-এসবের মধ্যেই ‘পাঠান’ রীতিমতো ঝড় তুলেছে পর্দায়। ভারতের অনেক জায়গায় টিকিটের জন্য চলছে হাহাকার। 

২৫ জানুয়ারি মুক্তির প্রথম দিনেই সিনেমাটির হিন্দি সংস্করণ আয় করেছে প্রায় ৫১ কোটি রুপি। এ আয়ের মধ্য দিয়ে দক্ষিণ ভারতের ‘বাহুবলী-২’ সিনেমার প্রথম দিনের আয়ের রেকর্ড ভেঙেছে ‘পাঠান’। ‘বাহুবলী-২’ মুক্তির প্রথম দিনে আয় করেছিল ৪৭ কোটি রুপি। তবে ভাঙতে পারেনি ‘কেজিএফ : চ্যাপ্টার টু’-এর রেকর্ড। প্রথম দিনে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ আয় করেছিল ৫২ কোটি রুপি। 

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বক্সঅফিস হিসাবে পাঠান মুক্তির প্রথম দিনে হিন্দি ভার্সনে যে আয় করেছে সেটা আগেই প্রত্যাশা করা হয়েছিল। যদিও অনেকে বলেছেন শাহরুখ সবাইকে ছাড়িয়ে যাবেন, গিয়েছেনও। করোনা মহামারিপরবর্তী গত কয়েক বছরে মুক্তি পাওয়া সিনেমার মধ্যে প্রথম দিনের আয়ের রেকর্ডে অবশ্য এখন পর্যন্ত ‘পাঠান’ই সেরা।

Advertisement

পাঠান

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম