Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সব সময়ই দর্শকদের ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করি

Advertisement

Icon

হাসান সাইদুল 

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ১২:২৪ পিএম

সব সময়ই দর্শকদের ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করি

Advertisement

সময়ের ব্যস্ত অভিনেতাদের মধ্যে অন্যতম মোশাররফ করিম। টিভি নাটক, ওয়েব কনটেন্ট ও সিনেমা-তিন মাধ্যমেই কাজ করছেন সমানতালে। বিশেষ করে সিনেমা নিয়ে ভারতের কলকাতায়ও তার ব্যস্ততা চোখে পড়ার মতো। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি

* বর্তমান ব্যস্ততা কী নিয়ে?

** ‘মহানগর-২’ নামে ওয়েব সিরিজের শুটিং শেষ করলাম। ‘রঙ্গিলা’ নামে একটি নতুন নাটকের কাজও শেষ করেছি। এ ছাড়া নতুন কয়েকটি নাটক ও ওয়েব সিরিজের কাজ শুরু করব। সিনেমা নিয়েও ব্যস্ততা রয়েছে।

* কোন কোন সিনেমা নিয়ে ব্যস্ত আছেন এখন?

** নেয়ামূল মুক্তার পরিচালনায় ‘বৈদ্য’ নামে একটি সিনেমার শুটিং করেছি। এ সিনেমার কাজ করতে পুরো ইউনিটকে বেশ কষ্ট করতে হয়েছে। এ ছাড়া আরও দুটি সিনেমার কাজ শেষ করেছি। নতুন সিনেমার কাজ নিয়েও কথা হচ্ছে।

* আপনার অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর খবর কী?

** ‘গাঙকুমারী’ ও ‘বিলডাকিনি’ নামে দুটি সিনেমার শুটিং অনেক আগেই শেষ হয়েছে। সিনেমা দুটি নির্মাণ করেছেন ফজলুল হক তুহিন। এগুলো কবে নাগাদ মুক্তি পাবে নিশ্চিত বলতে পারছি না। এ ছাড়া কলকাতার ‘গু-কাকু’ ও ‘হুব্বা’ নামে দুটি সিনেমার কাজও শেষ। এ সিনেমা দুটিও শিগ্গির মুক্তি দেওয়া হবে।

* সিনেমার ব্যস্ততার জন্য কী নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন?

** বিষয়টি এমন নয়। আগেও যে খুব বেশি নাটকে অভিনয় করা হতো বিষয়টি এমনও ছিল না। অভিনয় নিয়মিত করি, তবে সেটি এখন টিভি নাটক, ওটিটি, ওয়েব ফিল্ম নামে হয়তো বলা হয়। বিশেষ দিবসের নাটক করেছি। একক কয়েকটি নাটক আগামীতে প্রচার করা হবে শুনেছি। সব মাধ্যমের কাজ নিয়েই ব্যস্ত আছি বলা চলে।

* ঈদুল ফিতরের কাজও শুরু করেছেন?

** ঈদের জন্য নির্মিত সকাল আহমেদের ‘সাদা সাদা কালা কালা’ ও ‘সব দোষ হোসেন আলীর’ নামে দুটি নাটকের শুটিং শেষ করেছি। এ ছাড়া ‘জাস্ট মৌমিতা’, ‘সিগারেটের শেষ অংশ’, ‘লতিফ দপ্তরি’, ‘ঘুম’, ‘রঙ্গিলা’সহ কয়েকটি নাটক প্রচারের অপেক্ষায় রয়েছে।

* নতুন চরিত্র নিজের ভেতর কীভাবে ধারণ করেন?

** সব সময়ই চেষ্টা করি দর্শকদের ভিন্ন কিছু দেওয়ার। একজন অভিনয়শিল্পীর এটাই তো কাজ। তবে এখানে নির্মাতার ভূমিকা বেশি। পাশাপাশি গল্পকারের অবদানও রয়েছে। নির্মাতা আমাকে যে চরিত্রে অভিনয় করার কথা বলেন তা নিজের ভেতর ধারণ করার চেষ্টা করি। কতটা পারি দর্শক তা বলতে পারেন।

Advertisement

মোশাররফ করিম

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম