Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিয়ের এক বছরেই ক্যাটরিনা-ভিকির সম্পর্কের অবনতি!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৭ পিএম

বিয়ের এক বছরেই ক্যাটরিনা-ভিকির সম্পর্কের অবনতি!

Advertisement

বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশলের প্রেম থেকে বিয়ে হয় ২০২১ সালে। এই দম্পতির কাছ থেকে যখন দর্শক সুখবর পাওয়ার অপেক্ষায় তখন ভিকির মুখে ফুটে ওঠল স্ত্রীকে নিয়ে অসহায়ত্বের কথা!

ভিকির মতে, ক্যাটরিনার আদর্শ স্বামী নন তিনি। শুধু তাই নয়, ক্যাটরিনার সংসারের উপলদ্ধি থেকে নিজেকে একেবারেই তুচ্ছ বানিয়ে ফেলেছেন। ভিকি জানিয়েছেন, ‘আমি কোনো দিক দিয়েই আদর্শ নই। একজন স্বামী হিসেবে, সন্তান হিসেবে, অভিনেতা হিসেবে অথবা বন্ধু হিসেবে। আমার মনে হয় আদর্শ হওয়ার চেষ্টা বজায় রাখা জরুরি। কারণ পারফেক্ট হওয়াটা আসলে এক মরীচিকার মতো। সব সময়ই মনে হয় সেখানে পৌঁছে গিয়েছি। কিন্তু সেখানে পৌঁছনো যায় না বললেই চলে। এখানেই আটকে না থেকে ভিকির সংযোজন, আদর্শ স্বামী হওয়ার চেষ্টা আমি করতেই থাকি। আগামী দিনে আমি আরও ভালো হব। নিজের সেরাটাই দিতে থাকব।‘

বিয়ের এক বছরের মধ্যেই এ কেমন উপলব্ধি ভিকির? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে।অথচ মনে করা হতো, বলিউডে অন্যতম 'পাওয়ার কাপল' ভিকি-ক্যাটরিনা। আদর্শ দম্পতি হিসেবে ‘ভিক্যাট’কে নিয়ে চর্চার শেষ ছিল না সবমহলে। অথচ ভিকির কথায় তিনি নাকি ক্যাটরিনার ‘আদর্শ’ স্বামী নন।!

ক্যাটরিনা-ভিকির প্রেম কাহিনী শুরুর আগেই তাদের নিয়ে চর্চা শুরু হয়েছিল। সৌজন্যে কফি উইথ করণের মঞ্চে ক্যাটরিনার স্বীকারোক্তি।

২০১৮ সালে মুক্তি পেয়েছিল ভিকির অভিনীত ‘মনমরজিয়া’। এই ছবিতে ভিকিকে দেখে মুগ্ধ হয়েছিলেন ক্যাটরিনা। এরপর ধীরে ধীরে বন্ধুত্ব। তারপর প্রেম। রণবীরের সঙ্গে ব্রেক আপের পর ক্যাটরিনার ব্যক্তিগত জীবনে বিরাট ঝড় বয়ে গিয়েছিল। ক্যাটের ভাঙা মনে প্রলেপ লাগান ভিকি। 

বয়সে ভিকির চেয়ে বড় ক্যাট, চলচ্চিত্র জগতে অনেক বেশি প্রতিষ্ঠিত। অনেকেই ভেবেছিলেন এই প্রেম টিকবে না। নিজেদের প্রেমচর্চা নিয়ে কোনোদিন মুখ খোলেননি তারা। তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে ২০২১ সালের ডিসেম্বর মাসে যোদপুরে রাজকীয় বিয়ের পর্ব সারেন দুজনে। তারপর থেকে সুখে সংসার করছেন দুজনে। 
 

Advertisement

ক্যাটরিনা ভিকি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম