Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বুবলির সঙ্গে কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা হলো মাহফুজের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৬ পিএম

বুবলির সঙ্গে কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা হলো মাহফুজের

Advertisement

জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলির সঙ্গে ‘প্রহেলিকা’ সিনেমায় আসছেন অভিনেতা মাহফুজ আহমেদ। শনিবার ঢাকা ক্লাবে সিনেমাটির ‘মেঘের নৌকা’ গান মুক্তি উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। 

প্রহেলিকার প্রসঙ্গে চয়নিকা বলেন, প্রেম মানেই না পাওয়ার অনুভূতি। আমাদের পুরো জীবনটাই রহস্যে ঘেরা, সম্পর্কও রহস্যে ঘেরা। আর প্রহেলিকা মানেই রহস্য, ধাঁধা। সত্যি বলতে চোখে যা দেখা যায়, আসলে তা দেখা নয়। অর্পা ও মনার প্রেম কাহিনীই হচ্ছে একটি প্রহেলিকা।
 
প্রহেলিকা আসলে কী, সেটা সিনেমা দেখার পর দর্শক জানবে। আমি জানি না। হলে গিয়ে দর্শক সিনেমাটা দেখে বলবে- প্রহেলিকাটা কী?
সিনেমাটির সাফল্য নিয়ে আশা প্রকাশ করে এই নির্মাতা বলেন, মানুষ এখন কন্টেন্ট পছন্দ করে। প্রহেলিকাও দর্শকের পছন্দ হওয়ার মতো একটা কন্টেন্ট। পান্থ শাহরিয়ারের এই কন্টেন্ট নিয়ে আমরা দেড় বছরের বেশি সময় ধরে অনুশীলন করেছি।

ছবির কাজ প্রায় শেষ। আগামী ঈদে মুক্তির চিন্তাভাবনা থাকলেও দিনক্ষণ এখনো চূড়ান্ত করেননি বলে জানান এই নির্মাতা। পান্থ শাহরিয়ারের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।

মাহফুজ-বুবলি ছাড়াও এতে অভিনয় করেছেন- নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, একে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামানসহ অনেকে। এই ছবি দিয়ে চার বছর পর ক্যামেরায় ফিরলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ।
কাজের অনুভূতি বর্ণনা করতে গিয়ে মাহফুজ বলেন, আমরা যত সিনিয়রই হই, শুটিংয়ের আগের দিন বার্ষিক পরীক্ষার আগের রাতের অনুভূতি ফিরে আসে। তবে প্রহেলিকায় খুব আনন্দ নিয়ে কাজ করেছি। গল্পটা চমৎকার। চয়নিকা চৌধুরীর নির্দেশনায় আগেও কাজ করেছি। বুবলির সঙ্গে প্রথম। তারপরও একটুও সমস্যা হয়নি। ছবিটা দর্শক পছন্দ করবে বলেই আমার বিশ্বাস।

সহশিল্পী বুবলির প্রশংসা করে মাহফুজ বলেন, বুবলিকে খুবই পাংচুয়াল আর্টিস্ট হিসেবে পেয়েছি। তার ভেতরে কোনো জড়তা পাইনি।

চিত্রনায়িকা শবনম বুবলি বলেন, মাহফুজ ভাই আমার সহশিল্পী হবেন এটা শুনেই কাজটা করার জন্য রাজি হয়ে যাই। তবে একটু ভয়ও ছিল। তিনি খুবই যত্ন নিয়ে কাজ করেন। আমার কাজ পছন্দ হবে কিনা এসব নিয়ে ভয় ভয় লাগছিল। তবে শুটিংয়ে গিয়ে দেখলাম ভাইয়া অনেক সহজ একজন মানুষ। খুব দ্রুতই সহশিল্পীর ভেতরকার জড়তা কাটিয়ে দিতে পারেন।

অনুষ্ঠান শেষে ইমরান মাহমুদুলের সুর ও সংগীতাজনে ইমরান ও কোনালের গাওয়া ‘মেঘের নৌকা’ গানটি অন্তর্জালে অবমুক্ত করা হয়।

Advertisement

বুবলির অভিজ্ঞতা মাহফুজ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম