Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নোরা ফাতেহির জীবনে বিশেষ দিন আজ

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৭ পিএম

নোরা ফাতেহির জীবনে বিশেষ দিন আজ

নোরা ফাতেহি। ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির ৩১তম জন্মদিন আজ। গত কয়েক বছরে অভিনয়গুণে বিনোদন জগতে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন মরক্কান এই সুন্দরী।

বলিউডের 'আইটেম গার্ল' হিসেবে পরিচিত এই তারকার জন্মদিন উপলক্ষে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় জানানো হয়েছে বেশ কিছু তথ্য।

মরক্কোর এক পরিবারের নোরা ফাতেহির জন্ম। বেড়ে উঠেছেন কানাডাতে। তবে এখন তিনি নিজেকে মনেপ্রাণে একজন ভারতীয় ভাবেন। 

২০১৪ সালে ‘রোয়ার: টাইগার্স অব দ্য সুন্দরবন’ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন নোরা। তবে ভারতীয় চলচ্চিত্রের অন্য ভাষার ছবিতেও তাকে দেখা গেছে। তেলেগু ছবি 'টেম্পার' এ তিনি একটি নাচের দৃশ্যে অভিনয় করেছেন।

রিয়েলিটি শো 'বিগ বস' এর নবম সিজনে একজন প্রতিযোগী হিসেবে ছিলেন নোরা। তবে দিলবার দিলবার, কামারিয়া, গারমি এর মতো হিট গানগুলিতে নাচের তালে পর্দায় উপস্থিতি নোরাকে বিশেষ খ্যাতি এনে দিয়েছে।
 

Advertisement

নোরা ফাতেহি জন্মদিন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম