Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

এমন সত্যিকারের ভালোবাসা খুব কম দেখা যায়: কঙ্গনা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৮ পিএম

এমন সত্যিকারের ভালোবাসা খুব কম দেখা যায়: কঙ্গনা

Advertisement

বলিউডের পছন্দের জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি মঙ্গলবার গাঁটছড়া বাঁধেন। এ আয়োজন ছিল রাজস্থানের মরুশহর জয়সলমেরের সূর্যগঢ় প্যালেসে। বিয়েকে ঘিরে আনন্দ মেলা বসেছিল সূর্যগঢ়ের অট্টালিকায়। বিয়ের সপ্তাহখানেক আগেই থেকেই বলিউডের এ জুটির চর্চা ছিল সর্বত্র। তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন থাকলেও কখনই তারা প্রকাশ্যে সেই বিষয়ে মুখ খোলেননি। তাদের নিয়ে প্রশংসা করেছেন কঙ্গনা রানাওয়াত। 

বিগত বেশ কয়েক বছর ধরেই তারা গোপনে চুটিয়ে প্রেম করছিলেন। একদম গোপনে রেখেছিলেন নিজেদের সম্পর্কটাকে। যদিও তাদের নানা বিষয়ে নানা জায়গায় একসঙ্গে দেখা গিয়েছিল। এবার সেই কারণে তাদের বাহবা জানালেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

সিড-কিয়ারার বিয়ের ঠিক আগের দিন ওদের একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন- কী সুন্দর একটা জুটি। বিনোদন জগতে এমন সত্যিকারের ভালোবাসা খুবই কম দেখা যায়। ওদের একসঙ্গে দারুণ মানায়।

সিদ্ধার্থ কিয়ারার বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর এক ব্যক্তি সেই ছবি পোস্ট করে লেখেন- 'ওরা প্রেম করছিল?' এর উত্তরে কঙ্গনা তাকে বলেন, হ্যাঁ, ওরা প্রেম করছিল; কিন্তু সেটা কোনো ব্র্যান্ডের প্রমোশনে বা ছবির প্রমোশনে ব্যবহার করেনি। ওরা লাইমলাইটে আসার জন্য এমন কিছুই করেনি যা অন্যান্য বলি তারকারা করে থাকেন নিজেদের সম্পর্ক নিয়ে। এটাকেই বলে সত্যিকারের ভালোবাসা। 

৭ ফেব্রুয়ারি রাজস্থানের সূর্যগড় প্রাসাদে রাজকীয়ভাবে গাঁটছড়া বাঁধেন সিড কিয়ারা। মনিষ মালহোত্রার ডিজাইন করা একটি গোলাপি রঙের লেহেঙ্গা পরেছিলেন অভিনেত্রী। সিদ্ধার্থের পরনে ছিল রুপালি রঙের একটি শেরওয়ানি। তাদের বিয়ের মণ্ডপ সাজানো হয়েছিল গোলাপি রঙের ফুল দিয়ে। প্রাসাদের ভিতরের একটি জলাশয়ের উঁচু বেদিতে বিবাহ বাসর বসেছিল। সেটার চারপাশ সাজানো হয়েছিল ঝাড়লণ্ঠন দিয়ে। এদিন রাতে তারা দুজনেই বিয়ের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লেখেন- এখন আমাদের পার্মানেন্ট বুকিং হয়ে গেল।

Advertisement

এমন সত্যিকার ভালোবাসা কঙ্গনা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম