Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

স্ত্রীকে ঠকালেন শাহিদ!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৮ পিএম

স্ত্রীকে ঠকালেন শাহিদ!

Advertisement

বলিউড সুপার স্টার অভিনেতা শাহিদ কাপুর-মিরা দম্পতির একসঙ্গে পথচলার ৮ বছর। বিবাহিত জীবনেও নানারকম খুনসুঁটি হতেই থাকে তাদের মধ্যে। সম্প্রতি প্রকাশ্যে এলো তেমনই একটি ভিডিও। অভিনেতা শাহিদ কাপুর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ভিডিও। মজার ঘটনাটি তিনি ঘটিয়েছেন স্ত্রী মীরা রাজপুত এবং অভিনেতা ভাই ঈশান খট্টরের সঙ্গে। সেখানে উঠে এসেছে শাহিদ যা দেন, সবই নকল? স্ত্রী মীরাকেও ঠকিয়ে দিলেন? যদিও শাহিদের দাবি- এসব তার কাজ নয়, সানির। কে সেই সানি?

মীরা তার বিয়ের আংটির দিকে তাকিয়ে বলেন, এটাও কি নকল? আমাদের ভালোবাসার চিহ্ন যে!

ভিডিও দেখা গেছে, বড় বাক্সে ভরে শাহিদ উপহার এনেছেন ঈশান আর মীরার জন্য; কিন্তু পার্সেল খোলার পরই তাদের চোখেমুখে হতাশার ছাপ। শাহিদ নকল ফুল এনেছেন মীরার জন্য, আর ঈশানের জন্য এনেছেন কৃত্রিম কুকিজ। বোঝা গেল, আগামী সিরিজ ‘ফোরজি’র জন্যই তৈরি সেই প্রচারমূলক ভিডিও; যা দেখে হাসতে হাসতে দিশেহারা হয়েছেন অনুরাগীরা।
 
ভিডিওটির শুরুতেই মীরা এবং ঈশান নিজেদের পরিচয় দেন। এরপর তিনি বলেন, অনেক ব্যস্ততার মধ্যেও শাহিদ ভালোবেসে তাদের জন্য একগুচ্ছ উপহার পাঠিয়েছেন। খুশিতে ঈশান বলে ওঠেন- সবচেয়ে মিষ্টি ভাই। ফুল দেখে খুশি হন মীরা। ঈশান বলেন, অর্কিড, তোমার তো প্রিয়! কিন্তু এর পরই গণ্ডগোল। মীরা স্বীকার করেন, তিনি অর্কিড ভালোবাসেন; কিন্তু ফুল নাকের কাছে এনে গন্ধ শুঁকতে গিয়েই ধরা পড়ে আসল রহস্য।

কৌতূহলী ঈশান জানতে চান, কী হয়েছে। দেখা যায়, সেগুলো প্লাস্টিকের নকল ফুল। প্রচণ্ড রেগে মীরা বলে ওঠেন- সবগুলো আগুন লাগিয়ে দে।
 
মীরা ফুলগুলি ছুড়ে ফেলে দিলে হেসে ওঠেন ঈশান। বলেন, ইশ, শাহিদ তোমাকে বোকা বানিয়েছে!

ঈশান নিজেও ঠকে যান অবশ্য। বাক্স খুলে চকো চিজ কুকিজ খেতে গিয়ে চমক লাগে তার। ভুক্তভোগী মীরা জিজ্ঞাসা করেন, এটাও নিশ্চয়ই নকল? জবাবে ঈশান বললেন, ধোঁকা। মীরা তার বিয়ের আংটির দিকে তাকিয়ে বলেন, এটাও কি নকল? আমাদের ভালোবাসার চিহ্ন যে!

এই নাটকীয় মুহূর্তে দু’জনেই চিৎকার করে ডাকেন শাহিদকে। ভালোমানুষের মতো আসেন তিনি। জানতে চান দু’জনের চিৎকার করার কারণ। নকল উপহারের কথা শুনে যেন আকাশ থেকে পড়েন অভিনেতা। তিনি বলেন, সে কী! নকল? আমার করণীয় কিছু নেই। এটা সানির কাজ। অবাক হয়ে সানি কে তা জিজ্ঞাসা করলে শাহিদ বলেন, তার নতুন ছবি ফোরজির কথা, যেখানে তিনি সানির চরিত্রে অভিনয় করছেন। 

Advertisement

স্ত্রীকে ঠকালেন শাহিদ!

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম