Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘করণ আজও আমাকে মাফ করেনি’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৯ পিএম

‘করণ আজও আমাকে মাফ করেনি’

Advertisement

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলের সঙ্গে রেষারেষির জন্য ‘কুছ কুছ হোতা হ্যায়’ অফার ফিরিয়ে দিয়েছিলেন রাভিনা ট্যান্ডন। সে ফিরিয়ে দিলে রানী মুখোপাধ্যায় গ্রহণ করেন; কিন্তু রাভিনা সেই অফার ফিরিয়ে দিয়েছিলেন কেন?
 
এক সময়ের অন্যতম সেরা অভিনেত্রী ছিলেন রাভিনা ট্যান্ডন। পদশ্রী পদকও পেয়েছেন তিনি।  শুধু তাই নয়, প্রথমসারির নায়িকাদের মধ্যে তার নাম থাকত। গোবিন্দা, অক্ষয় কুমার, সানি দেওলসহ বহু অভিনেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তার। একাধিক ছবিতে দাপিয়ে অভিনয় করেছেন। একই সঙ্গে বহু ছবির অফার ফিরিয়েও দিয়েছেন এই অভিনেত্রী। 
 
শোনা যায় ৯০-এর দশকের হিট ছবি কুছ কুছ হোতা হ্যায়। ছবিতে টিনা মালহোত্রার চরিত্রের অফার প্রথম তার কাছেই এসেছিল; কিন্তু তখন অভিনেত্রী সেই অফার ফিরিয়ে দেন। শেষ পর্যন্ত এই কালজয়ী ছবিতে টিনার চরিত্রে অভিনয় করেন রানী মুখোপাধ্যায়; কিন্তু কেন তিনি সেই অফার ফিরিয়ে দিয়েছিলেন? এ প্রশ্ন অনুরাগীদের মনে ঘুরপাক খাচ্ছিল। অবশেষে ধোঁয়াশা কাটল এই প্রশ্নের।

এ বিষয়ে মুখ খুলেছেন রাভিনা। তিনি জানান, তার ক্যারিয়ারের সুসময়ে কোনো ছবিতে সেকেন্ড লিডের চরিত্রে অভিনয় করতে চাননি। একটি পুরুষতান্ত্রিক ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না বলেই জানিয়েছেন। যেহেতু তিনি এবং কাজল সমসাময়িক ছিলেন সেহেতু তার তুলনায় রবিনা ছোট চরিত্রে অভিনয় করবেন এটা মানতে পারেননি।  

এই অভিনেত্রী জানান, কাজল আর আমি সমসাময়িক ছিলাম। আমরা দুজনেই তখন মুখ্য ভূমিকায় অভিনয় করেছি। এমন সময় আমি এমন কোনো ছবিতে অভিনয় করতে চাইনি যেখানে আমাকে তার থেকে ছোট চরিত্র দেওয়া হচ্ছে। এ ঘটনার জন্য আমাকে করণ আজও মাফ করেনি।

এদিকে শুধুমাত্র কুছ কুছ হোতা হ্যায় ছবি নয়, এই অভিনেত্রী আরও একাধিক ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন। গুপ্ত ছবির অফারও ফিরিয়ে দিয়েছিলেন। তিনি জানিয়েছেন অনস্ক্রিনে শক্তিশালী মহিলার চরিত্রে অভিনয় করতেই পছন্দ করি।

Advertisement

‘করণ আজও আমাকে মাফ করেনি’

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম