Logo
Logo
×

Advertisement

বিনোদন

মেলায় নায়িকার ১০০ কবিতা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫৩ পিএম

মেলায় নায়িকার ১০০ কবিতা

Advertisement

জাহারা মিতু ইতোমধ্যে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন।  ২০১৯ সাল থেকেই সিনেমায় কাজ করছেন। তবে বড় পর্দায় তার অভিষেক হয়েছে মাস দুয়েক আগে, ১৬ ডিসেম্বর। কাজী হায়াৎ পরিচালিত ‘জয় বাংলা’ সিনেমার মাধ্যমে তিনি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন।

এবার নতুন পরিচয়ে ধরা দিয়েছেন মিতু। তিনি এবার কবিতা লিখেছেন। অমর একুশে বইমেলা ২০২৩-এ প্রকাশিত হয়েছে তার প্রথম কাব্যগ্রন্থ ‘প্রেমিকার নাম কবিতা’।

মিতু জানিয়েছেন কবিতার সঙ্গে তার আজন্ম ভালোবাসা ও আবেগের কথা। মিতু বলেন, ‘কবিতা হলো প্রেম, বিচ্ছেদ, ভালো লাগা, দূরে থাকা; এক কথায় কবিতা মানুষের অনুভূতি। জীবনে আসা বিভিন্ন সময়ের ভিন্ন ভিন্ন অনুভূতিই হলো কবিতার বিষয়বস্তু। আর আমার কাছে কবিতা হলো জীবনের প্রতিটি মুহূর্ত। যে মুহূর্তে আমি বেঁচে এসেছি, এখন বাঁচছি, ভবিষ্যৎে বাঁচতে চাই।’

লেখক পরিচয়ে সামনে আসতে কিছুটা ভয়ই পাচ্ছেন মিতু। তার ভাষ্য, ‘লেখক অনেক বড় শব্দ। এজন্য ভয়ে আছি। পাঠকরা কীভাবে নেয়! কারণ, কেউ খারাপ বললে কষ্ট পাবো ভীষণ।’

মিতু জানান, তার কাব্যগ্রন্থটি প্রকাশ করছে দেশ পাবলিকেশনস।  এতে ১০০টি কবিতা। এর প্রচ্ছদ এঁকেছেন মিনতি রায়। বইটির দাম ৪০০ টাকা। প্রকাশনীর ৪১৭, ৪১৮ ও ৪১৯ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।
 

Advertisement

কবিতা জাহার মিতু

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম