Logo
Logo
×

Advertisement

বিনোদন

অভিনেত্রীর আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১৪ এএম

অভিনেত্রীর আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি

Advertisement

অস্বস্তিতে রয়েছেন কলকাতার অভিনেত্রী তৃণা সাহা। হোয়াটসঅ্যাপে তৃণার আপত্তিকর ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার সকালেই সংবাদমাধ্যমের কাছে এ প্রসঙ্গে মুখ খুলেছেন তৃণা সাহা। 

অভিনেত্রী জানান, এদিন সকালে তিনি একটা ফোন পান। যেখানে বলা হয়, এক ব্যক্তি তার নাম করে ১২ হাজার টাকার ওপর লোন নিয়েছে। এবং ইমার্জেন্সি নম্বর হিসেবে তার ফোন নম্বর দেওয়া হয়েছে। যে ব্যক্তির থেকে লোন নেওয়া হয়েছে, সেই তৃণাকে ফোন করে আপত্তিকর ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিচ্ছে।

ওই ব্যক্তি তৃণাকে হুমকি দেয় যে, ধার নেওয়া টাকা শোধ না করলে তার আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল করে দেওয়া হবে। 

এ প্রসঙ্গে তৃণার অভিযোগ, কীভাবে তার ব্যক্তিগত নম্বর এভাবে ছড়িয়েছে বা কে লোন নিয়েছে, কার কাছ থেকে টাকা ধার নেওয়া হয়েছে, কাউকেই চেনেন না তিনি। কোনোদিন নামও শোনেননি।

তিনি বলেন, ‘আমি কখনোই চাই না, কারো আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ুক। তাই থানায় অভিযোগ দায়ের করব। আপাতত নম্বরটা ব্লক করেছি। আপনাদেরও বলব একটু সতর্ক থাকুন।’

Advertisement

তৃণা সাহা ভিডিও ভাইরাল

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম