Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিশেষ দিনে স্বপ্নের নগরীতে মিমি 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৪ পিএম

বিশেষ দিনে স্বপ্নের নগরীতে মিমি 

Advertisement

৩৪ বছরে পা রেখেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। এবারের জন্মদিনে দীর্ঘ দিনের লালিত স্বপ্ন পূরণ করছেন। বয়স যতই হোক প্রত্যকের কাছে এই দিনটি বিশেষ। এ বিশেষ দিনটিকে স্বরণীয় রাখতে অনেকেই ছুটে যান বিশ্বের বিভিন্ন প্রান্তে। তেমনি সংসদ সদস্য মিমি চক্রবর্তীও তার বিশেষ দিনে পাড়ি জমিয়েছেন স্বপ্নের নগরী প্যারিসে।  
সেখানে গিয়ে একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। সেখানে দেখা গেছে, গোলাপি ট্রাউজ়ার্স, পশমের রঙিন কোট গায়ে মিমি চক্রবর্তী উপভোগ করছেন প্যারিসের সকাল।  আইফেল টাওয়ারের উচ্চতাকে ফ্রেমে নিয়ে নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন। 
রাজনীতিতে আসায় নিজেকে অনেক পরিবর্তন এনেছেন এ নায়িকা।  তিনি জানিয়েছেন, আগে যেমন কোনো বিষয় নিয়ে নিজের সম্পূর্ণ মতামত দিতে পারতাম, রাজনীতিতে আসার কারণে এখন অনেক কিছু ভেবে বলতে হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিটি পোস্টে নিজেকে প্রস্ফুটিত করে তুলে ধরছেন এই অভিনেত্রী। কালো টিপ, গোলাপি ট্রাউজ়ার্সের সঙ্গে মানানসই গোলাপি রিং দুলিয়ে নিয়েছেন কানে। খোলা চুল উড়িয়ে অপরাজেয় মিমি জন্মদিনে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। সেখানে লিখলেন, বঁজুর (সুপ্রভাত)।

Advertisement

বিশেষ দিনে স্বপ্নের নগরীতে মিমি 

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম