Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মুম্বাইয়ে ফিরলেন সিদ্ধার্থ-কিয়ারা, বিমানবন্দরে নেমেই মিষ্টি বিতরণ

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১২ পিএম

মুম্বাইয়ে ফিরলেন সিদ্ধার্থ-কিয়ারা, বিমানবন্দরে নেমেই মিষ্টি বিতরণ

Advertisement

সদ্যই সাতপাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। রাজস্থানের জয়সলমের এবং দিল্লিতে বিয়ের উৎসব সেরে প্রায় এক সপ্তাহ পর মুম্বাইয়ে ফিরেছেন এই নবদম্পতি। মুম্বাইয়ে ফিরতেই জনপ্রিয় এই যুগলকে কালিনা বিমানবন্দরে শুভেচ্ছা জানান সবাই।

কিয়ারার পরনে ছিল হলুদ সালওয়ারের ওপর ওড়না আর সিদ্ধার্থ পরেছিলেন সাদা কুর্তা ও সাদা পাজামা। এয়ারপোর্টে নামার পরই দুজনকে ঘিরে ধরেন আলোকচিত্রীরা। এর পর তাদের শুভেচ্ছা জানিয়ে মিষ্টি বিতরণ করেন নবদম্পতি। 

আগামী ১২ ফেব্রুয়ারি মুম্বাইয়ে এলাহি রিসেপশনের আয়োজন করেছেন এই শেরশাহ জুটি। স্বাভাবিকভাবেই সেই রিসেপশনে বসবে চাঁদের হাট। সেই পার্টিতে উপস্থিত থাকবেন সিদ্ধার্থের সাবেক প্রেমিকা আলিয়া ভাট ও তার স্বামী রণবীর কাপুর৷ এ ছাড়া আমন্ত্রিত অতিথিদের তালিকায় নাম রয়েছেন সালমান খান, শাহিদ কাপুর, মীরা রাজপুত কাপুরের মতো তারকারাও।

কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা ২০২১ সালের শেরশাহ চলচ্চিত্রের সেটে ডেটিং শুরু করেন। যেটি ছিল তাদের প্রথম চলচ্চিত্র। শুক্রবার বিয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন তারা।
 

Advertisement

মুম্বাই সিদ্ধার্থ কিয়ারা বিমানবন্দর মিষ্টি বিতরণ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম