Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘তুমি কি আমায় সন্দেহ করছ?’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০০ পিএম

‘তুমি কি আমায় সন্দেহ করছ?’

Advertisement

বরাবরই খোলামেলা ও স্পষ্ট কথা বলার জন্য আলোচনায় থাকেন বিগ বস খ্যাত অভিনেত্রী শেহনাজ গিল। নিজের ‘দেশি ভাইবস উইথ শেহনাজ’ চ্যাট শোটিতেও বলিউড তারকাদের সঙ্গে খোলামেলাই আড্ডা জমান তিনি।

অভিনেত্রী শেহনাজ গিলের প্রশ্নবাণে এবার জর্জরিত হলেন বলিউড তারকা শাহিদ কাপুর। শেহনাজের প্রশ্নটি ছিল স্ত্রীর প্রতি এই অভিনেতার বিশ্বস্ততা নিয়ে, যা শুনে অপ্রস্তুত হয়ে পড়েন তিনি।

সম্প্রতি সেই আড্ডায় অভিনেতা শাহিদ কাপুর অতিথি হিসেবে এসেছিলেন; সেখানেই কাণ্ডটি ঘটে।  খবরটি টাইমস অব ইন্ডিয়ার।

শেহনাজ বলেন, মীরা রাজপুতের সঙ্গে শাহিদের বিয়ের খবরে একেবারে দুমড়ে মুচড়ে পড়েছিলেন তিনি- শুধু আমি কেন, কত মেয়ের যে হৃদয় ভেঙেছে তোমার আর মীরার বিয়ের খবরে! অভিনেত্রীর এই কথায় থতমত খেয়ে ‘সরি’ বলে বসেন শাহিদ।

তারপরই অভিনেত্রী করে বসেন বিব্রতকর সেই প্রশ্ন, তুমি কি তোমার স্ত্রীর প্রতি বিশ্বস্ত শাহিদ?

শেহনাজের এমন প্রশ্নে অভিনেতা প্রথমে অপ্রস্তুত হয়ে পড়েন। বলেন- তুমি কি আমায় সন্দেহ করছ? এবার তো মহাবিপদে পড়ব আমি! শাহিদের বিব্রতকর চাহনি দেখে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন দর্শকরাও। আর তখনই দুই তারকা হাসিতে ফেটে পড়েন।

সর্বশেষ অমরজিৎ সিং সরণ পরিচালিত পাঞ্জাবি ‘হসলা রাখ’ সিনেমায় অভিনয় করেন শেহনাজ। শিগগিরই সালমান খানের বিপরীতে কিসি কা ভাই কিসি কি জান ছবি দিয়ে বলিউডে অভিষেক হবে তার।

Advertisement

‘তুমি কি আমায় সন্দেহ করছ?’

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম