Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বচ্চন পরিবারের বিদ্যার দৌঁড় কতদূর?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৩ পিএম

বচ্চন পরিবারের বিদ্যার দৌঁড় কতদূর?

বচ্চন পরিবার। ফাইল ছবি

Advertisement

বলিউডের মানেই গ্লামার আর গ্লামার। বি-টাউনের অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্ত-শুভানুধ্যায়ীদের আগ্রহের কমতি নেই। পোশাকে আশাকে আটসাট থাকলেও অনেক বলিউড অভিনেতা-অভিনেত্রীদের বিদ্যার দৌঁড় খুব একটা না।

ভারতের ঐতিহাসিক কাপুর পরিবারের অনেকেই আছেন যারা স্কুলের গণ্ডিই পার হতে পারেন নি। কাপুরদের কথা এলেই বচ্চনদের কথাও এসে যায়। বচ্চনরাও কি কাপুরদের মতই?  আসুন দেখে নেওয়া যাক বচ্চনদের পড়াশোনার দৌঁড় কত? হিন্দুস্তান টাইমসের খবরে উঠে এসেছে এ তথ্য।

অমিতাভ থেকে জয়া, শ্বেতা বচ্চন হোক কি অভিষেক-ঐশ্বরিয়া, কোন তারকা কী করছেন তা নিয়ে উৎসাহ কম হয় না কখনও।

বলিউডের শাহেনশাহ বলা হয় অমিতাভ বচ্চনকে।  তিনি নৈনিতালের শেরউড স্কুল থেকে পাশ করে ভর্তি হন দিল্লি বিশ্ববিদ্যালয়ের করোরি মাল কলেজে। সেখান থেকে বিএসসি পাস কোর্স করেন তিনি।

জয়া বচ্চন ভোপালের সেন্ট জোসেফ কনভেন্ট স্কুলে পড়েন। এরপর স্নাতক ডিগ্রি নেন পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে।

অভিষেক বচ্চন প্রথমে মুম্বইয়ের বিখ্যাত যমুনাবাই নার্সারি স্কুলে পড়েছিলেন। এরপর বোম্বে স্কটিশ স্কুল ও  নিউ দিল্লির মডার্ন স্কুল লেখাপড়া করেন তিনি। সবশেষে সুইজারল্যান্ডের আইগলন কলেজ। সেখান থেকে বোস্টন বিশ্ববিদ্যালয়ে সিনেমা নিয়ে পড়াশোনা করতে যান। তবে সেখানে কোর্স না শেষ করেই দেশে ফিরে আসেন পরিবারের আর্থিক সমস্যার কারণে।

বচ্চন পরিবারের ছেলেবউ হয়ে আসেন বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই। মুম্বইয়ের আর্য বিদ্যামন্দির হাইস্কুলে পড়াশোনা করেন তিনি। সেখান থেকে জয়হিন্দ কলেজ ও মাটুঙ্গার ডিজি রূপারেল কলেজও পড়াশোনা করেন। এরপর রচনা সংসদ একাডেমি অফ  আর্কিটেকচারে ভর্তি হন। তবে মডেলিং করার জন্য মাঝপথেই ছেড়ে দেন পড়াশোনা।

অমিতাভ কন্যা শ্বেতা যমুনাবাই নার্সারি স্কুলে পড়েন। সুইজারল্যান্ড থেকে স্কুলিং শেষ করে চলে যান বোস্টন বিশ্ববিদ্যালয়ে। সেখানে গ্র্যাজুয়েশন শেষ করেন। 

Advertisement

বলিউড ঐশ্বরিয়া অমিতাভ বিশ্ববিদ্যালয়

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম