Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নিজের গোপন কথা ফাঁস করলেন ক্যাটরিনা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৬ পিএম

নিজের গোপন কথা ফাঁস করলেন ক্যাটরিনা

Advertisement

বলিউড অভিনেত্রী মিনি মাথুর এবং কারিশমা কোহলির সঙ্গে ‘নেভার হ্যাভ আই এভার’ গেম এ অংশ নিয়েছেন ক্যাটরিনা কাইফ। ফাঁস করেছেন জীবনের নানা অজানা কথা। এ বছর তাদের সঙ্গে ভালোবাসা দিবস পালন করেছেন এই অভিনেত্রী। এছাড়াও মজার খেলায় অংশ নিয়েছিলেন তিন তারকা।

ক্যাটরিনার মেকআপ ব্র্যান্ড ‘কে বিউটি’র ইনস্টাগ্রাম পেজ থেকে তাদের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে তিন তারকাকে একসঙ্গে খেলতে দেখা গেছে।
 
প্রথম প্রশ্ন উঠতেই, ক্যাটরিনা ফাঁস করেছেন তিনি সঙ্গীর ফোন চেক করেছেন। মিনি তৎক্ষণাৎ বলে ওঠেন, ‘ভিকি (ক্যাটরিনার স্বামী ভিকি কৌশল) তোমার পাসওয়ার্ড পরিবর্তন করে দাও কিন্তু ক্যাটরিনা তাকে বাধা দিয়ে বলেন, ‘না, যখন আমার বুদ্ধি কম ছিল তখন এসব করেছি। এখন বুদ্ধি এসেছে আমি আর কখনই করব না।'

কেউ ফোন খুলে আমার পাশে রাখলেও আমি তাকাব না। এরপরই এক চামচ কেক খেয়ে নেন ক্যাটরিনা। পরিচালক কবীর খানের স্ত্রী মিনি মাথুর। কেক খাননি, তবে তিনিও ক্যাটরিনার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হন- এ কাজ আর কখনো করবেন না।

 

Advertisement

নিজের গোপন ফাঁস ক্যাটরিনা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম