Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ভালোবাসা দিবসে অজয়ের পোস্ট নিয়ে জল্পনা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫২ পিএম

ভালোবাসা দিবসে অজয়ের পোস্ট নিয়ে জল্পনা

Advertisement

ভালোবাসা দিবসে প্রেম নিয়ে একটি পোস্ট করেছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। এই পোস্ট দেখে অনেকেই ভাবছেন স্ত্রী কাজলের জন্য কলম ধরেছেন এই অভিনেতা; তা কিন্তু নয়। এই পোস্ট তার অন্য ভালোবাসার উদ্দেশ্যে। কার প্রতি প্রেম অনুভব করছেন তিনি? এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মাঝে।

এই নায়ক লিখেছেন- জানি না, প্রথম দেখাতেই প্রেম কিনা, তবে যেদিন প্রথম ক্যামেরা হাতে নিলাম তার সঙ্গে আমার ভালোবাসা জন্মে গেল। সেই এখন আমার সব কিছু। ভ্যালেন্টাইন্স ডে-তে আমার সমস্ত ভালোবাসা ক্যামেরাকে দিতে চাই, যে আমার জীবনের প্রতিটি মুহূর্ত রোমাঞ্চে ভরিয়ে রেখেছে। কখনো আমার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়নি। অনেক ধন্যবাদ প্রিয় ক্যামেরা, পৃথিবী সম্পর্কে আমার ধারণা, দৃষ্টিভঙ্গি উন্নত করে তোলার জন্য।

অনুরাগীদের উদ্দেশে তিনি লিখেন- নিজের জন্য এমন মানুষকেই নির্বাচন করুন, যে আপনার দিকে সেভাবেই তাকাবে, আমি যেভাবে ক্যামেরায় তাকাই।

লেখাটির সঙ্গে অজয় একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাকে দেখা যায় ভোলার সেটে কর্মরত অবস্থায়। বিশাল শুটিং ক্যামেরায় চোখ রেখে উঁচুতে বসে আছেন পরিচালক। তার দৃষ্টি এবং মনোযোগ শুধুমাত্র ক্যামেরায়।

এই পোস্ট দেখে অনুরাগীদের মনে প্রশ্নের উদ্রেক হয়েছে- অজয়ের জীবনে নতুন কেউ এলো নাকি। আবার কেউ কেউ মন্তব্য করছেন- যাহ্, স্যার, ক্যামেরাকে ভ্যালেন্টাইন্স বলে দিলেন, কাজল ম্যাম কী বলবেন? আবার কেউ মজা করে লিখলেন- বাড়ি ফিরলেই কাজল ম্যাম আপনাকে দেখে নেবেন! একটাও মার বাইরে পড়বে না।

 

Advertisement

ভালোবাসা দিবস অজয়

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম