Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

প্রেমিক-প্রেমিকাদের দেখলেই কেঁদে ফেলি: রাখি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৬ পিএম

প্রেমিক-প্রেমিকাদের দেখলেই কেঁদে ফেলি: রাখি

Advertisement

সম্প্রতি জয়সলমিরে বিয়ে করেছেন বলিউডের তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। তাদের বিয়ের ছবি গণমাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল। এমনকি ইনস্টাগ্রামের সব থেকে বেশি লাইক পড়েছে সিড ও কিয়ারার বিয়ের ছবিতে। তাদের বিয়ের ভিডিওতে রয়েছে রূপকথার ছোঁয়া।

এদিকে রাখিকে সেই বিষয়ে প্রশ্ন করতেই কেঁদেই ফেললেন তিনি। রাখি বলেন, আমার বিয়ের খবর শুনলেই ঘৃণা হয়। প্রেমিক-প্রেমিকাদের দেখলেই কেঁদে ফেলি।

জানা গেছে, গত মাসেই মাকে হারিয়েছেন। দাম্পত্য জীবনে একের পর এক অশান্তি। স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ থানায় দেন। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন স্বামী আদিল খান দুরানি। স্বামী জেলবন্দি হওয়ার পরেও তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ দিচ্ছেন রাখি সাওয়ান্ত। আর এবার সরাসরি বিয়েকেই দোষ দিয়ে বসলেন তিনি। বিয়ের খবর শুনলেই তার ঘৃণা হয়। সে কথা বলতে না বলতেই চোখে জল গড়িয়ে এসেছে। তবে নিজের বিয়ে ভেঙে গেলেও নবদম্পতির প্রতি নিজের শুভেচ্ছা জানিয়েছেন রাখি।

এদিকে কিছুটা হতাশা নিয়েই এই টেলিতারকা বলেন, সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে হয়েছে, এত পবিত্র প্রেম ওদের, ওদের বিয়ের খুশির খবর আরও বেশি করে সম্প্রচার করা উচিত। কিন্তু আমার বিয়ের খারাপ খবরই চারদিকে ছড়িয়ে পড়ছে। ভালোবাসার দিবসে আমার মন ভেঙে গিয়েছে।
অন্যদিকে পরকীয়া, গার্হস্থ্য হিংসা ও প্রতারণার অভিযোগে আপাতত জেলবন্দি আদিল খান দুরানি। আদিলের আগের একাধিক বিয়ের কথা জানতে পেরেছেন বলে দাবি করেন রাখি।

Advertisement

প্রেমিক প্রেমিকাদ কেঁদে রাখি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম