Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘বেশরম রঙ’ বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন দীপিকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪৭ পিএম

‘বেশরম রঙ’ বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন দীপিকা

Advertisement

বলিউডের বক্স অফিসে হিট শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ সিনেমা। শুধু ভারতেই নয়, বিশ্বজুড়ে রেকর্ড পরিমাণ ব্যবসা করে ফেলেছে সিনেমাটি। প্রতিদিন বিশ্বজুড়ে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে ‘পাঠান’। তবে সিনেমাটি মুক্তির আগেই এর ‘বেশরম রঙ’ গান দিয়ে একাধিক বিতর্ক সৃষ্টি হয়। তবে এ প্রসঙ্গে মুখ খুলতে দেখা যায়নি দীপিকাকে। অবশেষে তিনি নিজের প্রতিক্রিয়া জানালেন। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা জানান, এই গানের সঙ্গে যুক্ত থাকতে পেরে তিনি সৌভাগ্যবতী।

তিনি বলেন, ‘এমন একটি গানের সঙ্গে জড়িয়ে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে। আমার মনে হয়, যে কোনো পারফরম্যান্সের ক্ষেত্রেই আত্মবিশ্বাসটা অত্যন্ত জরুরি। আর নিজের প্রতি বিশ্বাস রেখে পারফরম করার সুযোগ যখন দেওয়া হচ্ছে, তখন সেভাবেই পারফরম করতে হয়। তোমাকে দেখতেও সুন্দর লাগতে হবে। তার সঙ্গে নিজের সেরাটাও দিতে হবে। তাই আমি সবসময়ই ওর সঙ্গে (কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট) কাজ করতে চাই। গানটিতে পারফরম করার আগে আমি কোনোরকম স্নায়ুচাপে ভুগছিলাম না। কারণ কেমন হতে চলেছে বা কীভাবে শুটিং হতে চলেছে, তা আমার জানা ছিল। আমি শুধু ওর নির্দেশ মতো করে গেছি।’

দীপিকা আরও বলেন, ‘খুব ভুল যদি না বলি, তা হলে আমরা গানটা পাঁচ দিন শুটিং করেছিলাম। আর সেটি খুব একটা সহজ কাজও ছিল না। আবহাওয়া সঠিক ছিল না। কিন্তু বৈভবী আমাদের মেজাজই এমন তৈরি করে দিয়েছিল যে, খুব সহজেই গানটার শুটিং হয়ে গিয়েছিল। গানে স্প্যানিশ কিছু শব্দের ব্যবহার হয়েছিল। যেগুলোর মানে আমার জানা ছিল না। কিন্তু যেভাবে আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল, আমি সেভাবেই পারফরম করে গেছি।’

উল্লেখ্য, ‘বেশরম রঙ’ গান নিয়ে কম বিতর্ক দেখা দেয়নি। গানটি মুক্তি পাওয়ার পরই গানে ব্যবহৃত পোশাক নিয়ে প্রশ্ন ওঠে। সমালোচনায় সরব হন কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব। পাশাপাশি তা বদলানোর জন্যও দাবি উঠতে থাকে। সেন্সর বোর্ডও কাঁচি চালায় সিনেমাটির বেশ কিছু দৃশ্য থেকে ডায়ালগে। সব মিলিয়ে বিতর্ক তৈরি করেও এর ব্যবসাকে আটকানো যায়নি।

Advertisement

বেশরম রঙ দীপিকা

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম