Logo
Logo
×

Advertisement

বিনোদন

হঠাৎ বিয়ের খবর দিয়ে চমকে দিলেন স্বরা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০২ এএম

হঠাৎ বিয়ের খবর দিয়ে চমকে দিলেন স্বরা

Advertisement

আথিয়া শেঠি, কিয়ারা আদভানি-সিদ্ধার্থ মালহোত্রার পর এবার বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। বৃহস্পতিবার হঠাৎ টুইটারে বিয়ের খবর দিয়ে চমকে দেন স্বরা।

এদিন ঘোষণা দিলেও গত ৬ জানুয়ারি রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদকে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করেন ‘বীরে ডি ওয়েডিং’ অভিনেত্রী।

শুধু বিয়ের খবরই নয়, টুইটারে কোর্ট ম্যারেজের বেশকিছু ছবিও পোস্ট করেছেন স্বরা ভাস্কর।

টুইটারে শেয়ার করা ভিডিওতে কীভাবে তারা প্রেমের পড়েছেন, তার চম্বক অংশ তুলে ধরেন স্বরা। 
টুইটারে স্বরা লিখেছেন, ‘অনেক সময় আমরা এমন কিছু খুঁজি, যা চোখের সামনেই থাকে অথচ দূরে খুঁজতে থাকি। আমরা ভালোবাসা খুঁজছিলাম, পেলাম বন্ধুত্ব। তারপর একে অপরকে খুঁজে পেলাম। আমার মনে তোমাকে স্বাগত ফাহাদ। এখানে অনেক শোরগোল কিন্তু এই মন তোমার।’

স্বরার পোস্ট শেয়ার করে ফাহাদ লিখেছেন, ‘কখনো ভাবিনি শোরগোলও এতটা সুন্দর হতে পারে। আমার হাত ধরার জন্য ধন্যবাদ।’

স্বরার স্বামী ফাহাদ আহমেদ সমাজবাদী পার্টির যুব নেতা।জানা গেছে, একটি রাজনৈতিক কর্মসূচিতে তাদের প্রথম দেখা। রাজপথের মিছিল থেকে সেই সম্পর্ক এখন পরিণয়ে রূপ নিয়েছে।
 

Advertisement

স্বরা

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম