Logo
Logo
×

Advertisement

বিনোদন

দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেতার অকাল মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২০ পিএম

দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেতার অকাল মৃত্যু

Advertisement

হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৩৯ বছর বয়সেই মারা গেলেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা নন্দমুরি তারকা রত্ন।

শনিবার রাতে বেঙ্গালুরুর নারায়াণা হৃদয়ালয় হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

অভিনয়ের বাইরে রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি, তেলেগু দেশম পার্টির (টিডিএম) একজন নেতা ছিলেন তারকা রত্ন।

গত ২৭ জানুয়ারি ভারতের অন্ধ্রপ্রদেশের কুপামে তার দলের এক রাজনৈতিক সভার মধ্যে হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে সিপিআর দেওয়ার পর কুপামের এক হাসপাতালে নেওয়া হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য বেঙ্গালুরুর নারায়াণা হৃদয়ালয় হাসপাতালে ভর্তি করা হয়। ২৩ দিন ধরে লড়াই করছিলেন এ অভিনেতা, তার চিকিৎসার জন্য দিন দুয়েক আগে যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়েছিল। শতচেষ্টার পরও ফেরানো গেল না তারকা রত্নকে।

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অমরাবতি’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা খল–অভিনেতা হিসেবে স্টেট নন্দি পুরস্কার পেয়েছেন তারকা রত্ন।

Advertisement

দক্ষিণি সিনেমার. জনপ্রিয় অভিনেতা. অকাল মৃত্যু.

Advertisement

আরও পড়ুন

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম