Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নুসরাতকে নিয়ে আবার সোশ্যাল মিডিয়ায় শোরগোল

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২০ পিএম

নুসরাতকে নিয়ে আবার সোশ্যাল মিডিয়ায় শোরগোল

Advertisement

ছেলে ঈশানের জন্মের পর থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেছে তার জীবন। অভিনয়, সংসদ সদস্য হিসেবে কাজের দায়িত্ব, সংসার— সব মিলিয়ে কর্মব্যস্ততার মধ্যে কেটেছে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের। কিন্তু বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না তার।

নুসরাতের সন্তানের পিতৃপরিচয় নিয়ে বহুদিন প্রশ্ন ছিল মানুষের মনে। কারণ স্বামী নিখিল জৈন নুসরাতের সন্তানের পিতৃত্ব নিতে অস্বীকার করেছিলেন।

সন্তান পৃথিবীতে আসার পরও দীর্ঘদিন এই বিতর্ক থেকে যায়। পরে নুসরাত জানান, তার সন্তানের বাবা আর কেউ নন, প্রেমিক যশ। এতে নিন্দুকের ট্রল থেকে কিছুটা হলেও বাঁচেন টালিউড নায়িকা।

নুসরাতকে নিয়ে আবারও সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু হয়ে গেছে। এবারের বিতর্কের সূত্রপাত ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করা নিয়ে। আর ছবির ক্যাপশন ঘিরেই বিতর্কের শুরু।

পোষ্য কুকুরের সঙ্গে ছবি তোলে পোস্ট করেছেন নায়িকা। ক্যাপশনে লেখেন, ‘ফ্যামিলি টাইম’। এরপর হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘ডগমম’। অর্থাৎ পরিবারের জন্য সময়। এতদিন স্নেহের সঙ্গে লালন-পালন করেছেন এই ‘সন্তান’!

অভিনেত্রীর এই ছবি ও ক্যাপশন ঘিরেই সমালোচনার শুরু। কেউ কেউ কঠোর ভাষায় মন্তব্য করতেও ছাড় দেননি নায়িকাকে। শুভাকাঙ্ক্ষীরা প্রশংসা করলেও নেতিবাচক মন্তব্যই বেশি। তবে কারো কোনো মন্তব্যে সাড়া দেননি নুসরাত।

Advertisement

সন্তান ছবি নুসরাত

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম