Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

জনপ্রিয় কৌতুক অভিনেতা মায়িলসামি আর নেই

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৫ পিএম

জনপ্রিয় কৌতুক অভিনেতা মায়িলসামি আর নেই

Advertisement

দক্ষিণি সিনেমার জনপ্রিয় কৌতুক অভিনেতা মায়িলসামি মারা গেছেন। রোববার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। 

৩৯ বছরের অভিনয়ের ক্যারিয়ারে ১০০টির বেশি তামিল সিনেমায় অভিনয় করেছেন মায়িলসামি। কমেডিয়ান চরিত্রে তার অভিনয় জয় করেছে দর্শকের মন। কৌতুক অভিনেতা হিসেবে তিনি দর্শকের কাছে হয়ে ওঠেন বেশ জনপ্রিয়। 

তার মৃত্যুতে এখন শোকের ছায়া নেমে এসেছে তামিল সিনেমা ইন্ডাস্ট্রিতে। মায়িলসামির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সতীর্থ ও ভক্ত-অনুরাগীরা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন মায়িলসামি। শনিবার বেশি অসুস্থ অনুভব করেন তিনি। সেসময় তড়িঘড়ি তাকে চেন্নাইয়ের একটি হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। কিন্তু পথিমধ্যেই মারা যান তিনি। হাসপাতালে পৌঁছালে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

দক্ষিণি অভিনেতা ও পরিচালক কে ভাগ্যরাজের ‘ধাভানি কানাভুগাল’ ছবির মাধ্যমে অভিনয়ে নাম লিখিয়েছিলেন মায়িলসামি। পরে তামিল সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন কৌতুক অভিনেতা হিসেবে। 

Advertisement

কৌতুক অভিনেতা মায়িলসামি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম