Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মুক্তির অপেক্ষায় তারিক আনামের রংঢং

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪৮ পিএম

মুক্তির অপেক্ষায় তারিক আনামের রংঢং

Advertisement

গুণী অভিনেতা ও নির্মাতা তারিক আনাম খান এখন অভিনয়ে নিয়মিত। তবে নাটকের চেয়ে সিনেমায়ই তাকে বেশি দেখা যায়। সম্প্রতি তার অভিনীত একটি সিনেমা সেন্সরে ছাড়পত্র পেয়েছে। নাম ‘রংঢং’।

এটি নির্মাণ করেছেন আহসান সারোয়ার। এ সিনেমাটি মুক্তির দিন-তারিখ এখনো ঠিক হয়নি বলে নির্মাতা সূত্রে জানা গেছে। তবে খুব শিগগির মুক্তি দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন নির্মাতা।

এতে অভিনয় প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, ‘এ সিনেমার শুটিং অনেক আগেই শেষ হয়েছে। গল্প ও আমার চরিত্র অসাধারণ। মনোযোগ দিয়েই কাজ করেছি।

আসলে দর্শকদের জন্যই তো কাজ করি। তাদের ভালো লাগলেই আমার অভিনয়ের সার্থকতা। আমার বিশ্বাস এ সিনেমাটিও দর্শকদের পছন্দ হবে।

এদিকে গুণী এ অভিনেতা নতুন কয়েকটি নাটকে অভিনয় নিয়েও ব্যস্ত আছেন। আগামী ঈদুল ফিতরের জন্য নির্মিত একাধিক নাটকের শুটিং শিগগির শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি।

 

Advertisement

মুক্তির অপেক্ষায় তারিক আনামের রংঢং

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম