Logo
Logo
×

Advertisement

বিনোদন

যেভাবে গিনেস বুকে নাম উঠালেন অক্ষয়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৪ পিএম

যেভাবে গিনেস বুকে নাম উঠালেন অক্ষয়

Advertisement

বলিউড তারকা অক্ষয় কুমারের নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে উঠেছে। মাত্র তিন মিনিটে ১৮৪টি ‘সেলফি’ তুলে এই রেকর্ড গড়েছেন অভিনেতা।

মুক্তির অপেক্ষায় অক্ষয় কুমার ও ইমরান হাশমি অভিনীত ছবি ‘সেলফি’। মুম্বাইয়ে সেই ছবির প্রচারের জন্যই এমন অভিনব পন্থা অবলম্বন করেছেন অভিনেতা।

ভক্তদের জন্য ‘গ্র্যান্ড মিট’-এর আয়োজন করেছিলেন অক্ষয়। সেখানেই তুলেছেন একের পর এক সেলফি। তিন মিনিটে অভিনেতা তুলে ফেলেছেন ১৮৪টি সেলফি। তাতেই হয়ে গেল নতুন রেকর্ড।

রেকর্ড গড়ার দিনেই মঞ্চে অভিনেতা ভক্তদের সঙ্গে ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ গানেও নেচেছেন। ‘সেলফি’ ছবিতে নতুন করে ব্যবহার করা হয়েছে গানটি।

এর আগে রেকর্ড ছিল তিন মিনিটে ১৬৮টি সেলফি তোলার। রেকর্ড গড়েছিলেন আমেরিকার জেমস স্মিথ।

Advertisement

অক্ষয় গিনেস

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম