Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

এবার আদিলের পরিবারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাখির

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩১ পিএম

এবার আদিলের পরিবারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাখির

Advertisement

বেশ কয়েক সপ্তাহ ধরে শিরোনামে আছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। কারণ স্বামী আদিল দুরানির সঙ্গে রাখির দাম্পত্য কলহ তুঙ্গে, যা গড়িয়েছে আইনি লড়াই পর্যন্ত। রাখির নানা অভিযোগে আপাতত আদিল দুরানি কারাগারে।এত ঝড় ঝঞ্ঝাটের মধ্যে থেকেও স্বামী আদিল দুরানির পরিবারকে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করেছেন রাখি।

সম্প্রতি সাংবাদিকদের রাখি বলেন, তিনি হিন্দু, তাই আদিল দুরানির পরিবার তাকে গ্রহণ করছে না। আদালতের বাইরে দাঁড়িয়ে রাখি সাংবাদিকদের বলেন, আদিল আমায় বিয়ে করেছে, আর আমি বিচার চাই।

আদিলের পরিবারের বিষয়ে তিনি বলেন, আমি হিন্দু, তাই ওর বাবা আমাকে মানতে পারছে না। আমি ওর বাবাকে ফোনে বলেছি— আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আপনার ছেলে আমায় বিয়ে করেছে, এ কথা শুনে উনি আমার ফোন কেটে দেন। আদিল সব সময় আমাকে তালাক দেওয়ার হুমকি দেয়।

রাখি আরও বলেন, আমি আদিলকে ডিভোর্স দিতে চাই না। আমি ওর স্ত্রী। ওর বাবা আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। আমি ইসলাম কবুল করেছি। আমার বিয়ের সব কাগজপত্র আছে। এখন আমায় কোথায় যেতে হবে? আপনারাই বলুন, আমার কী করা উচিত?'
তিনি আরও বলেন, আট মাস আগে বিয়ে করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেছেন বলে দাবি রাখির। তাদের বিয়ের রেজিস্ট্রেশন মুম্বাইতে হয়েছিল। আদিল তাকে প্রতিশ্রুতি দেন যে, তারা একসঙ্গে থাকবেন এবং তাদের সন্তান হবে এবং একসঙ্গে আরও অনেক কিছু করবেন।

 

 

Advertisement

আদিল রাখি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম