Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আবারও ব্যর্থ হলেন অক্ষয়, কঙ্গনার কটাক্ষ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫১ পিএম

আবারও ব্যর্থ হলেন অক্ষয়, কঙ্গনার কটাক্ষ

Advertisement

আবারও ব্যর্থ হলেন অক্ষয় কুমার। ‘সেলফি’ মুক্তির প্রথম দিন ৩ লক্ষ টাকাও তুলতে পারেনি ইমরান হাশমি এবং অক্ষয় কুমারের ছবি ‘সেলফি’। 

রাজ মেহতা পরিচালিত ‘সেলফি’ আপাত ভাবে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারেনি। যদিও এ নিয়ে অক্ষয়ের দোষ দেখছেন না কঙ্গনা। তিনি নির্মাতাদের নিয়ে কটাক্ষ করেছেন। 

‘সেলফি’র ব্যর্থতার সঙ্গে ‘ধকড়’-এর ব্যর্থতার তুলনা টেনে এক জায়গায় কঙ্গনাকে অক্ষয়ের মহিলা সংস্করণ বলা হয়েছে। সে দিক দিয়ে কঙ্গনাও মনে করিয়ে দিতে চান, অক্ষয় কেবলমাত্র অভিনেতা। তাকে না টেনে এনে নির্মাতা করণকে নিয়ে বলা হোক। 

কঙ্গনা টুইট করে লেখেন, করণ জোহরের ছবি ১০ লক্ষ টাকাও তুলতে পারেনি প্রথম দিনে। কিন্তু কেউ তার নাম নিচ্ছে না। যে সিনেমার সঙ্গে আমার কোনো যোগ নেই সেই সিনেমা ফ্লপ হওয়ার কারণও নাকি আমি! বাহ করণ জোহর, বাহ! 

‘সেলফি’ মুক্তি পেয়েছে ২৪ ফেব্রুয়ারি। একটি মালয়ালম ছবির রিমেক এটি। সুপারস্টার এবং তার অনুরাগীর মধ্যে সম্পর্ক নিয়ে দানা বাঁধে এই ছবির গল্প।

তবে দর্শক মনে করছেন, রিমেক ছবিতে কাজ করার থেকে বিরতি নেওয়া উচিত অক্ষয়ের। এ নিয়ে পরপর ৬টি ছবি ব্যর্থ হতে চলেছে তার।

Advertisement

সেলফি কঙ্গনা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম