Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আশাবাদী মোশাররফ ও চঞ্চল চৌধুরী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১০ পিএম

আশাবাদী মোশাররফ ও চঞ্চল চৌধুরী

Advertisement

দেশের জনপ্রিয় দুই অভিনেতা মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। দুজনেই ঢাকা ও কলকাতায় সমানভাবে জনপ্রিয় নিজ নিজ অভিনয়ে দক্ষতায় দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। 

বলা যায় বর্তমান নাটকে তাদের অবস্থান শীর্ষে। নাটক, সিনেমা ও ওয়েব- তিন মাধ্যমেই জনপ্রিয়তার সঙ্গে কাজ করছেন তারা। সম্প্রতি এ দুই অভিনেতা নতুন একটি টেলিছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন। 

এ টেলিছবির নাম ‘আমার কোনো ভিউ নাই’। এটি নির্মাণ করেছেন সকাল আহমেদ। এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘এ টেলিছবির গল্পটি শুনে ভালো লেগেছে। সে জন্য অথিতি হিসাবে এতে আমাকে দেখা যাবে। ভালো একটি কাজ হবে আমার বিশ্বাস।’ 

চঞ্চল চৌধুরী বলেন, ‘কাজটি ভালো হয়েছে। অথিতি চরিত্র হলেও আনন্দ পেয়েছি শুটিং করে। দর্শকরাও বিনোদিত হবেন।’ 

এ টেলিছবিটি শিগ্গির প্রচার করা হবে বলে নির্মাতা জানিয়েছেন। এদিকে এ দুই অভিনেতা দেশ ও দেশের বাইরে শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। আগামী ঈদুল ফিতর উপলক্ষ্যে একাধিক নাটকের কাজ শিগ্গির শুরু করবেন। মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী অভিনীত কয়েকটি নতুন নাটক ও সিনেমা প্রচারের অপেক্ষায় রয়েছে।

Advertisement

মোশাররফ চঞ্চল

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম