Logo
Logo
×

Advertisement

বিনোদন

অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৮ এএম

অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী

Advertisement

গত বছরের ৪ ডিসেম্বর সোহেল কাঠুরিয়াকে বিয়ে করেছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী হানসিকা মোতওয়ানি। 

বান্ধবীর ঘর ভেঙে নিজের সংসার পেতেছেন- সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ট্রলের বিষয়ে অবশেষে মুখ খুললেন তিনি।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার বিয়ে নিয়ে বানানো রিয়েলিটি শো ‘লাভ, শাদি, ড্রামা’। সেই অনুষ্ঠানেও আভাস মিলেছে বিতর্কের। 

হৃতিক রোশনের সঙ্গে শিশুশিল্পী হিসেবে ‘কোই মিল গ্যায়া’ সিনেমাতে কাজ করেছিলেন হানসিকা। ‘টিনা’ চরিত্রে তার অভিনয় মুগ্ধ করেছিল দর্শককে। পরবর্তীকালে দক্ষিণী সিনেমাতে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন। কাজ করেছেন বলিউডেও। 

রটেছিল, তিনি সোহেলের প্রথম বিয়ে ভাঙার জন্য দায়ী। এই অভিযোগ খণ্ডন করে হানসিকা বলেন, ‘মিডিয়ায় যেসব বিবরণ লেখা হয়েছে, বেস্ট ফ্রেন্ড, এই-সেই ... দেখে আমার ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা!’ 

সোহেলের প্রথম বিয়েতে তার উপস্থিতি প্রসঙ্গে তিনি জানান, সোহেল ছিলেন তার ভাইয়ের প্রিয় বন্ধু। তাই গিয়েছেন। কেনই বা যাবেন না?

তাদের সম্পর্কের গভীরতা বোঝাতেই হানসিকা বলেন, ‘সব সময় ও আমার কাছাকাছি থাকত। আমার ভাইয়ের প্রিয় বন্ধু ছিল ও। ধীরে ধীরে আমারও প্রিয় বন্ধু হয়ে ওঠে। এভাবেই শুরু।’


 

Advertisement

বিয়ে অভিনেত্রী হানসিকা মোতওয়ানি

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম