Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আলিয়ার পর এবার নওয়াজুদ্দিনকে নিয়ে ভাইয়ের বিস্ফোরক মন্তব্য

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৫ পিএম

আলিয়ার পর এবার নওয়াজুদ্দিনকে নিয়ে ভাইয়ের বিস্ফোরক মন্তব্য

আলিয়া ও নওয়াজ

Advertisement

বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকির সময়টা সত্যিই ভালো যাচ্ছে না। স্ত্রী আলিয়া সিদ্দিকির সঙ্গে তার আইনি লড়াই চলছে। নানা অভিযোগে বিতর্কিত হচ্ছেন এই অভিনেতা। এবার তাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তারই আপন ভাই শামস নবাব সিদ্দিকি। খবর হিন্দুস্তান টাইমসের।

শামসের দাবি, অভিনেতা হিসেবে পরিচিতি পাওয়ার পর থেকেই বদলে গেছেন নওয়াজুদ্দিন। সবাই তাকে যেমনটা দেখেন, ব্যক্তি হিসেবে তিনি তেমনটা নন।
 
এক সাক্ষাৎকারে শামস নওয়াজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে বলেন, আমার মনে হয় না, কেউ তার চেয়ে ভালো অভিনেতা। তিনি আমাদের খেয়াল রাখেন; কিন্তু তিনি কোনো ভাইয়ের ক্যারিয়ার প্রতিষ্ঠা করেননি। তিনি আমাদের জন্য সম্পত্তি কিনেছেন, কিন্তু তিনি আসলে তেমন নন, যেমনটা সবাই দেখেন। তিনি একজন জটিল মানুষ। তিনি মানুষকে ছুড়ে ফেলেন, আলিয়া এবং আমি সেরকম উদাহরণ।

শামস জানান, নওয়াজুদ্দিন ও আলিয়ার বিয়ের আগে তারা তিনজনই বন্ধুর মতো ছিলেন। তাই একে-অপরের ভালো-মন্দ সব জানতেন কিন্তু পরবর্তীতে বদলে যান নওয়াজ। 

আলিয়ার পক্ষ নিয়ে শামসের ভাষ্য, ২০১০ সালের দিকে হবে হয়ত- যখনই তিনি অভিনেতা হিসেবে পরিচিতি পাওয়া শুরু করেন, তখনই তার মধ্যে পরিবর্তন চলে আসে। নওয়াজ ও আলিয়ার মধ্যে বিভিন্ন সমস্যা ছিল। তবে নারী হিসেবে আলিয়া অনেক কিছুই সহ্য করেছেন। 

শামস নবাব সিদ্দিকি একজন নির্মাতা। তিনি নওয়াজুদ্দিনকে নিয়ে ‘বোলে চুড়িয়া’ নামে একটি ছবি বানিয়েছেন। এছাড়া ‘মিনিস্টার কাম টুমরো’ নামের একটি ছবিও তার ঝুলিতে রয়েছে।
 
‘বোলে চুড়িয়া’তে কাজের ঘটনা জানিয়ে শামস বলেন, সত্যি কথা বলতে ‘বোলে চুড়িয়া’ ছবিতে নওয়াজকে নিতে চাইনি। প্রযোজক আমায় চাপ দেন। তবে ছবিটির শুটিং শেষে যখন সম্পাদনার কাজ চলছে, প্যাচওয়ার্কের জন্য কিছু শুটের দরকার, তখন নওয়াজ হঠাৎ বলেন, তিনি ঠিকঠাক টাকা পাননি, তাই আর কাজ করবেন না। মাঝপথে ছবি ছেড়ে চলে গিয়েছিলেন। এমনকি পরে ছবির প্রচারেও অংশ নেননি। আমি তাকে অনেক কিছুই দিয়েছি, পরিবর্তে কিছুই পাইনি।
 

Advertisement

নওয়াজ আলিয়া

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম