Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

স্বামীকে নিয়ে অস্ট্রেলিয়ায় ঘুরে বেড়াচ্ছেন পূর্ণিমা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ১২:২৫ পিএম

স্বামীকে নিয়ে অস্ট্রেলিয়ায় ঘুরে বেড়াচ্ছেন পূর্ণিমা

Advertisement

কিছুদিন আগে ‘আহারে জীবন’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। এটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ। 

সরকারি অনুদানে নির্মিত এ সিনেমায় পূর্ণিমার জুটি হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। 
সিনেমাটির শুটিংয়ের পর দিন কয়েক বিশ্রাম নিয়ে স্বামী সন্তানসহ অস্ট্রেলিয়ায় উড়াল দেন পূর্ণিমা। উপলক্ষ্য ভ্রমণ। 

প্রায় দুই সপ্তাহ দেশটিতে অবস্থান করছেন তিনি। ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন প্রদেশ ও দর্শনীয় স্থানে। 

এ প্রসঙ্গে পূর্ণিমা জানিয়েছেন, ‘ভ্রমণের এ পরিকল্পনাটা বেশ আগেই করা। অর্থাৎ, আমাদের বিয়ের পর। আমার স্বামী ও আমার ব্যস্ততার কারণে কোথাও যেতে পারিনি। এর মধ্যে টানা শুটিংও করতে হয়েছে। তাই ভাবলাম, একটু অবসর নিয়ে কোথাও ঘুরে আসি। এ কারণেই অস্ট্রেলিয়ায় আসা। আরও দিন কয়েক থাকব। তারপর দেশে ফিরব।’ 

এদিকে অস্ট্রেলিয়া যাওয়ার আগে পূর্ণিমা ‘আহারে জীবন’ সিনেমা ছাড়াও একটি রান্নাবিষয়ক রিয়েলিটি শোয়ের টানা কয়েক পর্বের শুটিং করেছেন। 

শোটি উপস্থাপনা করছেন তিনি। অন্যদিকে তার হাতে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে দুটি সিনেমার কাজ হাতে রয়েছে। তবে কবে নাগাদ সিনেমাগুলোর বাকি কাজ সম্পন্ন হবে সেটা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। দেশে ফিরে নতুন কিছু প্রজেক্টের কাজও শুরু করবেন বলে জানিয়েছেন এ নায়িকা।

Advertisement

পূর্ণিমা নায়িকা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম