Logo
Logo
×

Advertisement

বিনোদন

শাকিবের সঙ্গে দূরত্ব আরও বাড়ালেন পূজা 

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ০৪:০৭ পিএম

শাকিবের সঙ্গে দূরত্ব আরও বাড়ালেন পূজা 

Advertisement

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে দূরত্ব বেড়েছে জনপ্রিয় নায়িকা পূজা চেরির। তাদের সম্পর্কের টানাপোড়েন এতদূর গড়িয়েছে যে, দুজনকে ভক্তরা একসঙ্গে কবে সিনেমায় দেখতে পাবেন তা নিয়ে দেখা দিয়েছে ঘোর অমানিশা।

শাকিব খান ও পূজা চেরি সরকারি অনুদানের 'গলুই' সিনেমায় প্রথম অভিনয় করেছিলেন। এ সিনেমায় অভিনয় করতে গিয়ে দুজনার মধ্যে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। 

শাকিবের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল পূজার। তখন শাকিবের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর একটি স্ট্যাটাসে পূজা প্রাসঙ্গিক আলোচনায় চলে আসেন। শাকিবের সঙ্গে পূজার ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা শুরু হয়। 

এ ঘটনায় পূজা শাকিব খান থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন। তবে শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে সরকারি অনুদানের 'মায়া' সিনেমায় নায়িকা হওয়ার কথা ছিল; কিন্তু এ সিনেমা থেকে সরে দাঁড়ালেন পূজা চেরি। 

সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পূজা চেরি  লিখেছেন— 'প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সঙ্গে কথা বলেছিল। কিন্তু আমি 'মায়া' সিনেমাটি করছি না।

তিনি আরও লিখেছেন— 'বেশ কিছু অনলাইনে দেখছি 'মায়া' সিনেমাতে আমার নাম। সবাইকে জানাচ্ছি, মায়া সিনেমা নিয়ে আমার সঙ্গে কোনো প্রকার চুক্তি হয়নি। যদি গল্প পছন্দ হয়, তবে আমি অবশ্যই অভিনয় করব, আমার কাছে সহশিল্পীর চেয়ে গল্প বেশি গুরুত্বপূর্ণ। আশা করি বিষয়টি এখানেই শেষ হবে।'

Advertisement

শাকিব পূজা

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম