Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ফেসবুক লাইভে আড্ডা, যা বললেন শাবনুর-পূর্ণিমা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩, ১২:১৬ এএম

ফেসবুক লাইভে আড্ডা, যা বললেন শাবনুর-পূর্ণিমা

Advertisement

বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় দুই নায়িকা শাবনূর ও পূর্ণিমা। তাদেরকে এখন আর সিনেমায় দেখা যায় না। শাবনুর এখন অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। আর দেশে রয়েছেন। তাকে সিনেমায় দেখা না গেলেও টিভি শো ও অনুষ্ঠানের উপস্থাপনা নিয়ে আছেন। সিনেমা থেকে দূরে থাকলেও নিজেদের মধ্যে ঠিকই যোগাযোগ রক্ষা করে চলেছেন তারা।

সম্প্রতি অস্ট্রেলিয়াতে গেছেন পূর্ণিমা। দেশটির সিডনি শহরে বর্তমানে বসবাস করেন শাবনূর। সেখানে শাবনুরের সঙ্গে দেখা করেছেন। আড্ডায় মেতে ওঠেন তারা। এমনকি ভক্তদের সঙ্গে ফেসবুক লাইভে এসে আড্ডা দিয়েছেন এই দুই তারকা। প্রাণ খোলা আড্ডায় একে অপরকে প্রশংসায় ভাসালেন তারা। এর মধ্যে একটি মজার ঘটনা শোনালেন পূর্ণিমা।

ফেসবুক লাইভে পূর্ণিমা বলেন, ‘আমি আপনাদের একটা সত্যি ঘটনা বলি। আপু তখন সুপারডুপার হিট, আপুর যন্ত্রণায় আমরা কেউই ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারছিনা এবং কোনো ছবির ধারে কাছে যেতে পারছি না। যখনই আমি শুটিং করতাম, আমাদের যে কোরিওগ্রাফার ছিলেন, ডিরেক্টররা ছিলেন, তখন বলতেন— কী এক্সপ্রেশন দাও, শাবনূরের মতো করো। শাবনূরকে নকল করো। শাবনূরকে কপি করো। সবাই বলছে যে, শাবনূরের এক্সপ্রেশন দেখছ? ওর চোখ কথা বলে ঠোট কথা বলে, শাবনূরের পায়ের যোগ্যতা তোমার নাই। আমি তখন বলতাম জ্বি জ্বি, আমি কর্নারে গিয়ে কান্না করতাম।’

এদিকে পূর্ণিমাকেও প্রশংসায় ভাসান শাবনূর। দীর্ঘদিন পর পূর্ণিমার সঙ্গে দেখা হওয়ায় আবেগে আপ্লুত হয়ে পড়েন শাবনূর। বলেন, ‘আমি আবেগে আপ্লুত পূর্ণিমাকে দেখে। সত্যি কথা আমার চোখ দিয়ে পানি চলে আসছে ওকে দেখে। অনেকদিন পর ওকে দেখে খুব ভালো লাগতেছে।’

নিজেদের সম্পর্ক নিয়ে এক ফাঁকে শাবনূর বলেন, ‘অনেকেই মনে করে আমাদের দুজনের সম্পর্ক দা-কুমড়ার মতো। আসতে কিন্তু তা নয়। আপনাদের ভুল ধারণা, আমাদের দুজনের কিন্তু দা-কুমড়ার সম্পর্ক না।’

 

Advertisement

বাংলা সিনেমা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম