Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ছেলের বিয়ের খবর শুনে যা বললেন হৃতিকের বাবা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩, ০৮:৫৫ এএম

ছেলের বিয়ের খবর শুনে যা বললেন হৃতিকের বাবা

Advertisement

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। প্রেমিকা সাবা আজাদের সঙ্গে নতুন অধ্যায় শুরুর কথা ভাবছেন তিনি। চলতি বছরের নভেম্বরেই বিয়ে ঘোষণা দিয়েছেন এই জুটি। এবার তাদের বিয়ের প্রসঙ্গে মুখ খুললেন হৃতিকের বাবা পরিচালক রাকেশ রোশন।

তিনি বলেন, হৃতিকের-সাবার যে বিয়ে, এমন কিছু আমি অন্তত জানি না।

হৃতিক ঘনিষ্ঠজনের দাবি, সংবাদমাধ্যম ওদের সম্পর্ক সুস্থভাবে গড়ে তুলতে দেবে না! বন্ধুত্ব শুরুর আগেই বিয়ের খবর। এছাড়াও হৃতিকের ওপর অনেক দায়িত্ব রয়েছে। যার মধ্যে প্রধান দায়িত্ব তার দুই ছেলের।

২০১৪ সালে সুজান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বেশ কয়েকজন বলি নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে হৃতিকের। যার মধ্যে অন্যতম ছিলেন কঙ্গনা রানাউত। কিন্তু এ প্রসঙ্গে কখনো প্রকাশ্যে মুখ খোলেননি হৃতিক। অনেকগুলো বছর একা থাকার পর হৃতিকের জীবনে বসন্ত এল সাবার সৌজন্যে। দিন কয়েক আগে থেকেই পাকাপাকিভাবে একসঙ্গে থাকতে শুরু করেন হৃতিক-সাবা। প্রিয়তমার জন্য বিলাসবহুল ফ্ল্যাট কেনেন অভিনেতা। তার পর থেকে হৃতিক-সাবার বিয়ের গুঞ্জন। তবে সেসব যে গোটাটাই রটনা জানালেন রাকেশ রোশন।

Advertisement

নভেম্বর হৃতিক রাকেশ রোশন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম