Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কাজলের ক্ষোভ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩, ১২:১৪ পিএম

কাজলের ক্ষোভ

Advertisement

বলিউডের অন্যতম সুপারস্টার অভিনেত্রী কাজল। জনপ্রিয় এ অভিনেত্রী সম্প্রতি সিনেমার রিমেক প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ১৯৯৫ সালে মুক্তি পাওয়া কাজল ও শাহরুখ খান অভিনীত সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ব্লকবাস্টার সফল হয়। 

এখনো এ সিনেমাটি ভারতীয় বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় বলে জানা গেছে। সম্প্রতি শোনা যায়, এ সিনেমা নাকি রিমেক করা হবে। যার ফলে অভিনেত্রী কাজল নিজের ক্ষোভ প্রকাশ করেন। 

তিনি বলেন, ‘সিনেমায় জড়িয়ে থাকা আবেগ দিয়ে রিমেক করা যায় না; আপনি যদি পুনরায় তৈরি করেন, একই অনুভূতি তাতে থাকবে না। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র মতো জনপ্রিয় সিনেমার রিমেক করা হলে পুরোনো সেই আবেগ ফিরবে না, তাই সিনেমাটি রিমেক করার পক্ষে আমি নই।’ আদিত্য চোপড়া পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ২৮ বছর আগে।

Advertisement

কাজল ক্ষোভ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম