Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

যুক্তরাষ্ট্রে গিয়ে লেহেঙ্গা পরে নাচলেন অক্ষয় (ভিডিও)

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ০৩:০৫ পিএম

যুক্তরাষ্ট্রে গিয়ে লেহেঙ্গা পরে নাচলেন অক্ষয় (ভিডিও)

Advertisement

একের পর এক ব্যর্থতার হতাশা ঝেড়ে তাদের মন জয় করতে মরিয়া অক্ষয় কুমার। আমেরিকায় ‘দ্য এন্টারটেনার্স’ সফরে অবাক কাণ্ড করলেন বলিউড তারকা। আটলান্টায় লাল লেহেঙ্গা পরে জনপ্রিয় ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ গানে মঞ্চে নোরা ফাতেহির সঙ্গে নাচ করলেন অক্ষয়। 

সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও। গায়ে কালো ব্লেজার, নিচে লাল লেহেঙ্গা। মঞ্চে একঝাঁক নৃত্যশিল্পীর মাঝে দাঁড়িয়ে অক্ষয়।

গান শুরু হতেই মঞ্চে এসে যোগ দিলেন নোরা ফাতেহি। তার পরনে লাল ব্লাউস ও শর্টস। নোরা মঞ্চে আসামাত্র লেহেঙ্গা খুলে নাচ শুরু অক্ষয়ের। লেহেঙ্গার নিচে অবশ্য কালো প্যান্টও পরেছিলেন বলিউড তারকা। 

অক্ষয়ের নব্বইয়ের দশকের জনপ্রিয় ছবি ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’। এই ছবির সাফল্য ও ছবিতে অক্ষয়ের অভিনয়ই ‘খিলাড়ি’ তকমা এনে দিয়েছিল তাকে। সেই ছবির গান ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’। 

সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয়ের ছবি ‘সেলফি’। সেই ছবিতেও রয়েছে এই গানের রিমিক্স ভার্সন। ওই গানেই মঞ্চ মাতালেন অক্ষয় ও নোরা। নাচ শেষে একে অপরকে জড়িয়েও ধরলেন দুই অভিনেতা।

Advertisement

অক্ষয় বিয়ে

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম