Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ভালো গল্প না হলে এখন নাটকে অভিনয় করছি না

Advertisement

Icon

হাসান সাইদুল 

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ০৯:২৯ এএম

ভালো গল্প না হলে এখন নাটকে অভিনয় করছি না

Advertisement

নাটক দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করলেও এখন সিনেমায় ব্যস্ত জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। তবে নাটক থেকেও দূরে নেই। সময় পেলে ছোট পর্দার জন্যও কাজ করছেন। নতুন সিনেমা, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।

* বর্তমান ব্যস্ততা কী নিয়ে?

** কিছুদিন হলো ‘মেঘ কন্যা’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছি। এরই মধ্যে ‘আয়না কাহিনি’ নামে একটি একক নাটকের কাজও করেছি। একই নামে ২০১৩ সালে নায়করাজ রাজ্জাক একটি সিনেমা নির্মাণ করেছিলেন। মূলত ওই সিনেমা থেকেই এ নামটি নেওয়া। বর্তমানে বেশ কয়েকটি নাটকের কাজ হাতে আছে। এগুলোর মধ্যে বিশেষ দিনের নাটকই বেশি। তবে আমি সিনেমার কাজ নিয়েই বেশি ব্যস্ত বিগত কয়েক বছর ধরে।

* নতুন কোন কোন সিনেমায় অভিনয় করছেন?

** কিছুদিন আগে রাঙামাটি জেলার নারী ফুটবলারদের জীবন নিয়ে একটি সিনেমার শুটিং শেষ করে এসেছি। এটি সরকারি অনুদানের সিনেমা। এ সিনেমার গল্প ও আমার চরিত্র অনেক চমৎকার। রাজীব আহসানের ‘উড়াল’ নামে একটি সিনেমার কাজ শেষ করেছি অনেক আগে। নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘জ্যাম’ সিনেমার আমার অংশের কিছু কাজ করেছি। সামনে আবারও শুটিং শুরু করব। শোয়েবুর রহমান রাসেলের পরিচালনায় ‘নন্দিনী’ নামের একটি সিনেমার কাজও হাতে রয়েছে। এছাড়া কয়েকটি ছবির কাজের প্রস্তাব আছে।

* সিনেমায় অভিনয়ের কারণেই কি নাটকে কম দেখা যাচ্ছে আপনাকে?

** অনেকটাই তা-ই। কারণ, ভালো গল্প না হলে এখন নাটকে অভিনয় করছি না। গতানুগতিক গল্পের নাটকে কাজ করা মানে সময় নষ্ট করা। তবে সিনেমাকেই প্রাধান্য দিয়ে এগিয়ে যেতে চাই।

* অভিনয় ক্যারিয়ারের এ পর্যায়ে এসে নিজের কাজ নিয়ে কি আপনি সন্তুষ্ট?

** আমরা অনেক ছোট জায়গায় কাজ করি। এছাড়া অভিনয়ের সুযোগও পাওয়া যায় কম। ভারত কিংবা উন্নত বিশ্বের মিডিয়ার মতো জায়গা পেলে আরও ভালো কাজ করা যেত। তারপরও এ জীবনে দর্শকের যে ভালোবাসা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। অভিনয় সাধনার জায়গা। এখানে নিজেকে নিজে ভাঙার চেষ্টা করছি। আমি একজন অভিনেতা। অভিনয় নিয়েই জীবনের বাকি সময়গুলো অতিক্রম করতে চাই।

* গায়ক হিসাবেও আপনার পরিচিতি আছে। নতুন গানের খবর কী?

** আসলে অভিনয়ের ব্যস্ততার জন্য গানে সেভাবে সময় দেওয়া হয় না। যখন অবসরে থাকি ঠিক সেই সময়গুলোয়ই গান নিয়ে কাজ করি। সম্প্রতি দুটি নতুন গানে কণ্ঠ দিয়েছি। ভালো কথা ও সংগীত পেলে আর সময় হলে অবশ্যই গান করব। তবে এটি আমি শখের বশে করি।


 

Advertisement

বাবু নাটক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম