Logo
Logo
×

Advertisement

বিনোদন

খ্যাতিমান নৃত্য পরিচালক মাসুম বাবুল আর নেই

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ১০:১০ এএম

খ্যাতিমান নৃত্য পরিচালক মাসুম বাবুল আর নেই

Advertisement

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান নৃত্য পরিচালক মাসুম বাবুল আর নেই।গতকাল সন্ধ্যা পৌনে ছয়টায় ঢাকার সিদ্দিক বাজারের নিজ বাসায় তিনি মারা যান।  

দেড় বছর ধরে ক্যানসারে ভুগছিলেন মাসুম বাবুল। ভারতের একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে সম্প্রতি দেশে ফিরেছিলেন তিনি। 

মাঝে শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত বছরের অক্টোবরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেন তিনি।সোমবার তিনি না ফেরার দেশে চলে যান।

সোমবার রাত ১১টার দিকে আজিমপুর গোরস্থানে সমাহিত করা হয় মাসুম বাবুলের মরদেহ। 

মাসুম বাবুল অসুস্থ হওয়ার আগে ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’–এ কাজ করেছেন। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

চার দশকের ক্যারিয়ারে ‘বেদের মেয়ে জোসনা’, ‘কোটি টাকার কাবিন’, ‘বিক্ষোভ’সহ বহু চলচ্চিত্রে নৃত্য পরিচালনা করেছেন তিনি। ১৯৯৩ সালে ‘দোলা’ ২০০৮ সালে ‘কি জাদু করিলা’ ও ২০১৮ সালে ‘একটি সিনেমার গল্প’ সিনেমার জন্য নৃত্য পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মাসুম বাবুল।
 

Advertisement

মাসুম বাবুল

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম