Logo
Logo
×

Advertisement

বিনোদন

ওমরাহ পালনে গিয়ে যা বললেন মাহিয়া মাহি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ১১:১০ এএম

ওমরাহ পালনে গিয়ে যা বললেন মাহিয়া মাহি

Advertisement

ওমরাহ পালন করতে সৌদি আরব আছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামীসহ ওমরাহ করতে সেখানে অবস্থান করছেন তিনি।

রোববার সোশ্যাল মিডিয়া ফেসবুকে স্বামীর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন মাহি। ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ্’। ছবিতে তার স্বামীকে সাদা পোশাকে এবং তাকে কালো বোরকায় দেখা যায়।

সৌদি আরব থেকে মাহি ওমরাহ পালনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। একইসঙ্গে ওমরাহ করার আগে থেকে ইচ্ছা ছিল বলে জানান তিনি।

তিনি বলেন, কয়েক মাস পর আমার সন্তান পৃথিবীতে আসবে। আমার ইচ্ছা ছিল সন্তান জন্মের আগে মহান আল্লাহ তাআলার পবিত্র ঘর মক্কা শরীফটা একবার দেখব। এ কারণে স্বামীকে নিয়ে ওমরাহ করতে এসেছি।

এ নায়িকা অভিনয়গুণে অসংখ্য দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি শুভাকাঙ্ক্ষীরও কমতি নেই। ওমরাহ করতে গিয়ে অনাগত সন্তান ও তাদের দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি। বলেন, ‘আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

কিছুদিন আগেই অভিনেত্রী জানিয়েছিলেন, চিকিৎসকদের ধারণা আড়াই মাস পর সন্তান ভূমিষ্ঠ হতে পারে। আর আপাতত সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কাঙ্ক্ষিত সেই দিনের অপেক্ষায় রয়েছেন মাহি।

তবে এবারই প্রথম নয়, এর আগেও ওমরাহ করেছেন এ অভিনেত্রী। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিয়ের কিছুদিন পরই ওমরাহ করেন মাহি।

Advertisement

ওমরাহ মাহিয়া মাহি

Advertisement

আরও পড়ুন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম