Logo
Logo
×

Advertisement

বিনোদন

মেয়ে আলিয়ার মতো হোক সেটা চান না রণবীর!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৩, ১০:৪৮ এএম

মেয়ে আলিয়ার মতো হোক সেটা চান না রণবীর!

Advertisement

গত নভেম্বরে কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। ছোট্ট রাহা কাপুরকে নিয়ে সুখের সংসার আলিয়া ও রণবীরের। সম্প্রতি ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’ ছবির প্রচারে একাধিকবার মেয়ের কথা বলেছেন অভিনেতা। 

রাহার হাসি দেখে তাকে ছেড়ে বেরোনোর কথা ভাবলেই মন ভেঙে যায় তার, জানান ‘রকস্টার’খ্যাত তারকা। মেয়ে বড় হয়ে কার মতো হলে খুশি হবেন তিনি? সম্প্রতি এই প্রশ্নের মুখোমুখি হন রণবীর। 

প্রশ্নে রণবীরের উত্তরে বিস্মিত অনেকেই। রণবীর বলেন, ‘আমি আলিয়াকে বলেছি— আমি চাই বড় হয়ে মেয়ে ওর মতো দেখতে হোক, তাতে ওকে দেখতে খুব সুন্দর হবে। কিন্তু মেয়ের ব্যক্তিত্ব যেন আমার মতো হয়।’ 

যুক্তি হিসেবে রণবীর বলেন, ‘আলিয়া খুব চঞ্চল, ও প্রচুর বকবক করে। রাহা বড় হয়ে ওর মতো হলে আমি বিপদে পড়ে যাব। ওই রকম দুজন মেয়েকে সামলানো আমার পক্ষে খুব কঠিন ব্যাপার।’

এদিকে মা হওয়ার পরে ইতোমধ্যে কাজে ফিরেছেন আলিয়া ভাট। দিন কয়েক আগে কাশ্মীরে শুটিং করতে দেখা যায় রুপালি পর্দার ‘ডার্লিং’কে। করন জোহরের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ছবির জন্য শুটিং করছিলেন অভিনেত্রী। সঙ্গে নিয়ে গিয়েছিলেন মেয়ে রাহাকেও। অন্যদিকে তখন ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’ ছবির প্রচারে ব্যস্ত রণবীর কাপুর।

Advertisement

রণবীর আলিয়া

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম