Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘বাংলাদেশে অবহেলিত, ভারতে জন্ম হলে করণ জোহরের সিনেমা করতেন দীঘি’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৩, ০৩:০৯ পিএম

‘বাংলাদেশে অবহেলিত, ভারতে জন্ম হলে করণ জোহরের সিনেমা করতেন দীঘি’

Advertisement

টিভি অভিনেত্রী ফারিয়া শাহরিন বলেছেন, বাংলাদেশে জন্ম নেওয়ায় অবহেলিত অভিনেত্রী দীঘি। তার জন্ম ভারতে হলে বা বলিউডের স্টারকিড হলে বলিউডে করণ জোহরের মতো নির্মাতার ছবিতে কাজ করতেন।

অভিনেত্রী ফারিয়া শাহরিন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগতা থেকে শোবিজে এসেছেন। সম্প্রতি শেষ হওয়া ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজের অন্তরা চরিত্রে অভিনয় করে বেশ আলোচনায় তিনি। 

সোমবার রাত ৯টা ২০ মিনিটের দিকে ফেসবুকে এক স্ট্যাটাসে এসব কথা বলেন ফারিয়া। 

সেখানে ফারিয়া বলেন, ‘আমরা হয়তো অনেকেই জানি না দীঘির মা-বাবা দুজনই সিনেমার তারকা। তার মা (অভিনেত্রী দোয়েল) একসময় সিনেমার নায়িকা ছিলেন। কিন্তু তিনি এখন নেই (মৃত্যু)। একজন মা যে একটা মেয়ের বেড়ে ওঠায় কতটা প্রয়োজনীয়, সেটি আমরা সবাই জানি। বাবারাও করেন কিন্তু মায়ের মতো দিকনির্দেশনা কেউ করতে পারেন না। মা তো মা-ই।’

ফারিয়া বলেন, ‘সঠিক দিকনির্দেশনার অভাবে দীঘি নিজেই যা পেরেছে, যতটুকু পেরেছে করেছে বা করে। তার ময়না পাখির বিজ্ঞাপনচিত্রটি সেরা। সে কোনো ব্যাকআপ ছাড়া নিজেই নিজেকে তৈরি করেছে। হয়তো অনেক কিছুই না বুঝে করেছে, যেটা আমাদের বা আপনাদের ভালো লাগেনি।’

অভিনয় ছাড়াও টিকটকে নিয়মিত ভিডিও প্রকাশ করেন দীঘি।  প্রায়ই এটা নিয়ে প্রশ্নের মুখে পড়েন। এ নিয়ে  দীঘির পক্ষে ফারিয়া বলেন ‘এখন টিকটক করে অনেকেই ফেম পাচ্ছে বা লাইমলাইটে আসছে। এ কারণে সেটাই বেছে নিয়েছে দীঘি। একটা সিনেমায়ও হয়তো কাজ করেছে। সেটার গল্প ও নির্মাণ সম্ভবত ভালো ছিল না। আমার ধারণা, ভালো পরিচালক দীঘিকে সুযোগ দিলে সে ভালো করবে।’

Advertisement

ফারিয়া দীঘি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম